News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুতে শুরু ভোটগ্রহণ, কেরল ও পুদুচেরিতেও শুরু ভোটদান
Image

তামিলনাড়ুতে শুরু ভোটগ্রহণ, কেরল ও পুদুচেরিতেও শুরু ভোটদান

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার সকাল সাতটা থেকে তামিলনাড়ুতে শুরু হয়েছে ভোটগ্রহণ। এদিনই কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তামিলনাড়ুতে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৩৪ (এসসি-৪৪ এবং এসটি-২), কেরলে বিধানসভা আসনের সংখ্যা ১৪০ (এসসি-১৪ এবং এসটি-২) এবং পুদুচেরিতে মোট আসন সংখ্যা ৩০ (এসসি-৫ এবং এসটি আসন নেই)। দুই রাজ্য তামিলনাড়ু ও কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এক দফাতেই সম্পন্ন হবে ভোটগ্রহণ। তামিলনাড়ুতে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৪ মে, কেরল বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১ জুন। তামিলনাড়ু ও কেরলে ভোটের ফল ঘোষণা হবে আগামী ২ মে। ওই দিনই পুদুচেরিতেও ভোটের ফল ঘোষণা হবে।

তামিলনাড়ু
সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। চেন্নাইয়ের থাউস্যান্ড লাইটস বিধানসভার অন্তর্গত স্টেলা ম্যারিস পোলিং বুথে ভোট দিয়েছেন রজনীকান্ত। সকালেই ভোট দিয়েছেন অভিনেতা তথা মাক্কাল নিধি মাইয়াম প্রধান কমল হাসান। কমল হাসানের সঙ্গে তাঁর দুই মেয়ে শ্রুতি হাসান এবং অক্ষরা হাসান চেন্নাই হাইস্কুলের বুথে ভোট দিয়েছেন। বিধানসভা নির্বাচনে কোয়েম্বাটুর দক্ষিণ বিধানসভা আসনের প্রার্থী হলেন কমল হাসান। ভোট দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পান চিদম্বরম। শিবগঙ্গা জেলার কান্দানুরে চিত্তল আচি মেমোরিয়াল হাইস্কুলের বুথে ভোট দিয়েছেন চিদম্বরম।

কেরল
সকাল সকাল ভোট দিয়েছেন কেরলের পালাক্কড় আসনের বিজেপি প্রার্থী ‘মেট্রোম্যান’ ই শ্রীধরণ। পন্নানির একটি বুথে ভোট দিয়েছেন ই শ্রীধরণ। কেরলের বিজেপির জয়ের বিষয়ে তিনি আশাবাদী। ই শ্রীধরণ জানিয়েছেন, “এবার বিজেপির দুর্দান্ত ফল হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আমি বড় ব্যবধানে পালাক্কড় আসনে জয়ী হবে।  

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top