News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়ে ক্ষতিগ্রস্থদের দুইদিনের মধ্যে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার
Image

ঝড়ে ক্ষতিগ্রস্থদের দুইদিনের মধ্যে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার

আগরতলা, ২ এপ্রিল (হি. স.) : কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্থ-দের দুইদিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ তাতে, নির্বাচন আচরণ বিধি কোন প্রভাব ফেলবে না৷ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ-কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


প্রসঙ্গত, মুখ্যসচিব মনোজ কুমার বৃহস্পতিবার বিকেলে খোয়াই মহকুমার তুলাশিখর রকের আশারামবাড়ির বিভিন্ন এলাকায় কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে মুখ্যসচিবের সাথে ছিলেন জেলাশাসক স্মিতা মল, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত, মহকুমা শাসক অসিত কুমার দাস, এস ডি পি ও রাজীব সুত্রধর সহ কৃষি ও কৃষক কল্যাণ কার্যালয়ের জেলা আধিকারিক, ডি ডব্লিউ এস, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, তুলাশিখর ব্লকের বিডিও নবকুমার জমাতিয়া প্রমুখ৷


মুখ্যসচিব সহ প্রশাসনিক প্রতিনিধিদলটি প্রথমে আশারামবাড়ি বাজার পরিদর্শন করেন৷ এরপর আশারামবাড়ির থানাবস্তি এলাকায় ক্ষতিগ্রস্ত থানাবস্তি জুনিয়র বেসিক সুকল, কৃষ্ণমা বস্তির ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন৷ এরপর আশারামবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অস্থায়ী শরণার্থী শিবির পরিদর্শন করেন৷ এই শিবিরে ১১ পরিবারের ৪৫ জন রয়েছেন৷ পরে মুখ্যসচিবের নেতৃত্বে প্রশাসনিক দলটি কৃষ্ণমা বস্তি জে বি সুকলের অস্থায়ী শিবির পরিদর্শন করেন৷ এই শিবিরে ১৬ পরিবারের ৬৮ জন রয়েছেন৷ প্রতিনিধিদলটি শিবিরে আশ্রিতদের সাথে কথা বলেন ও স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন৷ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় মুখ্যসচিব মনোজ কুমার বিভিন্ন দপ্তরের জেলা আধিকারিকদের ক্ষতিগ্রস্ত এলাকায় যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপনের কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেন৷
মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকার ৭টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর মেরামতের জন্য ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে ও ২০টি পরিবারকে ঘর মেরামতির জন্য ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে৷ এই ২টি অস্থায়ী শিবিরে ২৭টি পরিবারের মধ্যে শিশু খাদ্য সহ অন্যান্য খাদ্য সামগ্রীও সরবরাহ করা হয়েছে৷ প্রাথমিক চিকিৎসার জন্য ১টি চিকিৎসক দল নিযুক্ত করা হয়েছে বলে মহকুমা শাসক অসিত কুমার দাস জানান৷ তাছাড়া পানীয়জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের পক্ষ থেকে ২টি শিবিরেই ট্যাংকারে করে পানীয়জল সরবরাহ করা হয়েছে৷ এদিকে বিদ্যুৎ নিগমের এ জি এম স্বপন দেববর্মা জানান, ক্ষতিগ্রস্ত এলাকাতে ঘুর্ণিঝড়ে ৮৭টি বিদ্যুৎ খুঁটি ও ২টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্থ হয়েছে এবং তা দ্রুত সারাইয়ের কাজ চলছে৷
আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুই দিনের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপন হয়ে যাবে৷ তিনি বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্থ ৭০ শতাংশ বাড়িঘরে টিনের চাল উড়ে গেছে৷ তাদের সম্পুর্ন ক্ষতিগ্রস্থের শ্রেণী-তে অন্তর্ভুক্ত করে ক্ষতিপূরণের ৯৫ হাজার টাকা বন্দোবস্ত করা হবে৷ তিনি বলেন, প্রাকৃতিক দুযর্োগের উপর কারোর হাত নেই৷ এ-ক্ষেত্রে ক্ষতিগ্রস্থদের সহায়তায় সরকার এগিয়ে আসবেই৷ তাতে, নির্বাচন আচরণ বিধি বাধা হবে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top