News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরের আলেক মিয়া হত্যা মামলায় ধৃত আরও এক অভিযুক্ত
Image

উদয়পুরের আলেক মিয়া হত্যা মামলায় ধৃত আরও এক অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ উদয়পুর এর পূর্ব গোপালপুরে আলেক মিয়া হত্যাকান্ডে জড়িত আরো একজনকে গ্রেফতার করেছে রাধাকিশোর পুর থানার পুলিশ৷গত ২৬ মার্চ শুক্রবার উদয়পুর মহকুমার পূর্ব গকুলপুর এলাকার আলেক মিয়াকে গাছের ডাল দিয়ে আঘাত করার পর নিজ বাড়িতেই আলেক মিয়া নিহত হন৷


ঘটনার খবর পেয়ে রাধা কিশোর পুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে জানতে পারে তারই শ্যালক ফরিদ মিয়া তাকে হত্যা করেছে৷ আলেক মিয়ার পরিবারের লোকজন রাধা কিশোর পুর থানায় একটি মামলা করেন৷যার নম্বর ৫৫/২১ ভারতীয় দন্ডবিধি ৩০২ আইপিসি ধারায় মামলা হয়৷এদিকে গত ২৯ শে মার্চ সোমবার রাধা কিশোর পুর থানার ওসি রাজীব দেবনাথের কাছে খবর আসে মূল আসামী ফরিদ মিয়া পূর্ব গকুলপুরে অবস্থান করছে৷ সঙ্গে সঙ্গে ওসি সহ পুলিশ বাহিনী গিয়ে ফরিদ মিয়াকে গ্রেপ্তার করে৷


এদিকে শুক্রবার দুপুরে ফরিদ মিয়ার স্ত্রী নূর জাহান বিবিকেও রাজারবাগ থেকে গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তার করে৷ সাব ইন্সপেক্টর দেবব্রত বিশ্বাস এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷আলেক মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top