News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা সামগ্রী সহ এক পাচারকারী আটক
Image

নেশা সামগ্রী সহ এক পাচারকারী আটক

আগরতলা, ২ এপ্রিল (হি. স.) : নেশা বিরোধী অভিযানে নেমে বৃহস্পতিবার গভীর রাতে ব্রাউন সুগার সহ এক পাচারকারী-কে আটক করেছে এনসিসি থানার পুলিশ৷ রাজধানী আগরতলায় অভয়নগর-এ পুলিশ ওই অভিযান চালিয়েছিল৷


সম্প্রতি যুব সমাজ-র একাংশ নেশার কবলে মারাত্মকভাবে জড়িয়ে পড়েছে৷ কারণ, রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় নেশা কারবারিদের দৌরাত্ম্য বেড়েছে৷ এনসিসি এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে ভোররাতে পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভয়নগরে হানা দিয়ে একটি গাড়ি আটক করে৷ সেই গাড়ি থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার সহ কুখ্যাত নেশা কারবারিকে আটক করেছে পুলিশ৷


এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা রাতেই তাদের কাছে খবর আসে একটি গাড়িতে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী মজুত রয়েছে৷ ওই নেশা সামগ্রী রাজ্যের বিভিন্ন পাচার করার চেষ্টা চলছে৷ সেই খবরের ভিত্তিতে রাত তিনটা নাগাদ এনসিসি থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়েছে৷ তিনি বলেন, অভয়নগরে সন্দেহভাজন গাড়িটি খুঁজে পায় পুলিশ৷ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার সহ নেশা কারবারি সুব্রত চৌধুরী ওরফে তুহিন চৌধুরী-কে আটক করা হয়েছে৷ তিনি জানান, উদ্ধার করা নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা হবে৷ তিনি বলেন, এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top