News Flash

  • Home
  • Uncategorized
  • লকআপে যুবককে মারধর মেডিকেল রিপোর্টে জারিজুরি আদালতে মুখ পুড়ল পুলিশের
Image

লকআপে যুবককে মারধর মেডিকেল রিপোর্টে জারিজুরি আদালতে মুখ পুড়ল পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ লেফুঙ্গা থানার লকআপে বিনয় সরকার নামে এক যুবককে বেধড়ক মারধর করার গুরুতর অভিযোগ উঠেছে৷ সদর উত্তরের মোহনপুরের লেফুঙ্গা থানার পুলিশ বিনয় সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করে৷ তাকে যথারীতি ডাক্তারি পরীক্ষার পর ৩০ মার্চ আদালতে সোপর্দ করা হয়৷ আদালতে বিনয় সরকার নামে অভিযোগ করেছিল তাকে মারধর করা হয়েছে৷


বিচারক অভিযোগের পরিপ্রেক্ষিতে লক্ষ করেন যে মেডিকেল রিপোর্ট পুলিশ জমা দিয়েছে তাতে বিনে সন্তানের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ণ রয়েছে বলে উল্লেখ নেই৷ অথচ আদালতে সোপর্দ করার পর বিনয় সরকারের শরীরে আঘাতের চিহ্ণ মিলেছে৷ মেডিকেল রিপোর্ট এর সঙ্গে যেহেতু বিনয় সরকারের শরীরে আঘাতের কোনো সম্পর্ক নেই সেহেতু আদালত তৎক্ষণাৎত বিনয় সরকার কে আইজিএম হাসপাতালে পরীক্ষা করানোর জন্য নির্দেশ দেয়৷


সে অনুযায়ী বিনয় সরকারকে আইজিএম হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয়৷ বিনয় সরকার এর শারীরিক অবস্থা বিবেচনা করে আইজিএম হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতাল থেকে ডাক্তারি পরীক্ষার পাচ পাতার রিপোর্ট আদালতে পেশ করা হয়৷ বিনয় সরকার নামে ওই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয়৷ লেফুঙ্গা থানার লকআপে বিনয় সরকারের ওপর অমানুষিক নির্যাতনের বিষয়ে উচ্চ আদালতে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী প্রসেনজিৎ দেবনাথ৷এদিকে আদালত মেডিকেল রিপোর্ট পাওয়ার পর পশ্চিম জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন ঘটনার সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করার জন্য৷আগামী ১৩ এপ্রিল আদালতে রিপোর্ট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top