News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রান্সফরমারের সংস্পর্শে গিয়ে গুরুতর শিশু
Image

ট্রান্সফরমারের সংস্পর্শে গিয়ে গুরুতর শিশু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ এপ্রিল৷৷ ট্রান্সফরমারের সংস্পর্শে এসে ৪ বছর বয়সি এক শিশুর হাত সম্পূর্ণ ঝলসে যায়৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইমধু এলাকায় মঙ্গলবার দুপুরে৷ ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যুৎ নিগমের উদাসীনতায় ৪ বছরের শিশু বিপদাগ্রস্ত৷ আহত শিশুর নাম সুলতান মিয়া(৪)৷ আহত শিশু সুলতান মিয়া কে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাও করানো হয় তার পরিবারের পক্ষ থেকে৷

যদিও পরিবারটি অর্থনৈতিকভাবে অস্বচ্ছলত থাকার কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও করাতে পারছ না আহত শিশুর পরিবার৷ এদিকে এই খবর পেয়ে ১১ মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি জোটের প্রার্থী গীতা দেববর্মা আহত শিশুকে দেখতে তার বাড়িতে ছুটে যান৷ পরবর্তী সময়ে আহত ৪ বছরের শিশু সুলতান মিয়া চিকিৎসার ব্যাপারে প্রার্থী গীতা দেববর্মা অর্থনৈতিক ভাবে নগদ দুই হাজার টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ কিন্তু বিদ্যুতের ট্রান্সফরমারের সংস্পর্শে এসে শিশুটি আহত হয়ে ৩ দিন পেরিয়ে গেলেও বিদ্যুৎ নিগমের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেবার প্রয়োজনটুকুও মনে করেনি৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top