News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ শুধুই উন্নয়ন হবে : অমিত শাহ
Image

বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ শুধুই উন্নয়ন হবে : অমিত শাহ

কোচবিহার, ২ এপ্রিল (হি.স.): বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক হিংসা-মুক্ত হবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে শুধুই উন্নয়ন হবে। সরকারি পরিবহনে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। শুক্রবার কোচবিহারের জনসভা থেকে বঙ্গবাসীকে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, “মোদীজি থ্রি ভি মডেলে দেশ চালাচ্ছেন। থ্রি ভি হল— বিকাশ, বিশ্বাস এবং ব্যাপার। এই তিন ভি-র উপর ভিত্তি করে কাজ করব আমরা।” এদিনের জনসভায় বিশাল সংখ্যক জনগণের উপস্থিতি দেখে আপ্লুত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “এই জনসভায় প্রচন্ড রোদের মধ্যেও মা এবং বোনদের উপস্থিতি এবং আমার হৃদয়ের টুকরো যুবসমাজকে ধন্যবাদ জানাই। তাঁদের কাছে ক্ষমাও চেয়েনি, তাদের মাথার উপর কোন ছাউনির ব্যবস্থা না করতে পারার জন্য।” এরপরই মমতাকে কটাক্ষ করে অমিত শাহ বলেছেন, “উত্তরবঙ্গের সঙ্গে অন্যায় করেছেন দিদি। এই জন্যই দিদি আপনাদের ভয় পায়। একবার মোদী সরকার বাংলায় আপনারা তৈরি করুন, সমস্ত রাজনৈতিক হিংসা থেকে বাংলাকে আমরা মুক্ত করব।” অমিত শাহ এদিন শীতলকুচির জনসভা থেকে দাবি করেছেন, “বৃহস্পতিবার নন্দীগ্রামে ঠিক হয়ে গিয়েছে যে দিদি নন্দীগ্রামে হারছেন।” ১০ বছরের তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেছেন, “এই উত্তরবঙ্গে একটাও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নেই। আমরা ঠিক করেছি মোদী সরকার ও পশ্চিমবঙ্গ সরকার একসঙ্গে মিলে এখানে একটি কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি করবে। আমরা ঠিক করেছি বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এলে কোচবিহারের রাসমেলাতে আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগ করে রাসমেলাকে আন্তর্জাতিক উৎসবে পরিণত করা হবে। বিজেপি-র সরকার এলে অনেক বেশ গুরুত্ব দেওয়া হবে উত্তরবঙ্গকে। উত্তরবঙ্গে চা পার্ক বানানো হবে।”
বঙ্গবাসীকে আশ্বস্ত করে অমিত শাহ বলেছেন, “২ মে-র পর বাংলায় বিজেপি সরকার এলে বাংলার কোন মা, বোন অথবা বাংলার কোনও কন্যা সন্তানকে পয়সা খরচ করে সরকারি পরিবহনে যাতায়াত করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তাদের জন্য ব্যবস্থা করবে মোদী সরকার। ১০ হাজার কোটির কাদম্বিনী গাঙ্গুলী স্বাস্থ্য পরিকাঠামো বানানো হবে। প্রত্যেক মহিলাকে কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে।” ফের মমতাকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, “দিদি থ্রি টি মডেলের সরকার চালাচ্ছে। থ্রি টি হল— তানাশাহি, তোলাবাজি, তুষ্টিকরণ। মোদীজি থ্রি ভি মডেলে দেশ চালাচ্ছেন। থ্রি ভি হল— বিকাশ, বিশ্বাস এবং ব্যাপার। এই তিন ভি-র উপর ভিত্তি করে কাজ করব আমরা। আপনারা সবাই দিদিকে তো চেনেন। দিদির মনে আপনাদের জন্য কোনও চিন্তা নেই। দিদির মনে শুধু ভাইপো রয়েছে। দিদি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। দিদি ভাইপোর কল্যাণে বিশ্বাস করেন। আর মোদীজি উত্তরবঙ্গ কল্যাণে বিশ্বাস করেন।” কাটমানি নিয়ে খোঁচা দিয়ে অমিত শাহ বলেছেন, “ঘর বানানোর জন্যও কাটমানি দিতে হয়। ২ মে-র পর এই কাটমানি আর সিন্ডিকেট রাজ বন্ধ করে দেব। ২ মে-র পর কাউকে কাটমানি দিতে হবে না। সিন্ডিকেট, দুর্নীতি থেকেও বাংলা মুক্তি পাবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত দোষীরাও কারাগারে বন্দি হবে।” অনুপ্রবেশ-সমস্যা নিয়ে অমিত শাহ বলেন, “আপনারা অনুপ্রবেশকারী নিয়ে দুশ্চিন্তায় আছেন তো? দিদি থাকলে অনুপ্রবেশকারীর সমস্যা মিটবে না। বিজেপি এলে এগুলো সব বন্ধ করে দেবে।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top