News Flash

  • Home
  • Uncategorized
  • চণ্ডীপুরে সোহমকে ঘিরে ‘জয় শ্রীরাম’স্লোগান, ক্ষোভ তারকার
Image

চণ্ডীপুরে সোহমকে ঘিরে ‘জয় শ্রীরাম’স্লোগান, ক্ষোভ তারকার

কলকাতা, ১ এপ্রিল (হি. স.) : বুথ পরিদর্শনে বেরিয়ে অস্বস্তিতে পড়তে হল তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীকে। বৃহস্পতিবার সকালে চণ্ডীপুরের একটি বুথে গেলে তাঁকে উদ্দেশ করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকেন বিজেপি সমর্থকরা। আর এতেই চটে যান সোহম। তিনি অভিযোগ করলে বিজেপি সমর্থকদের হঠিয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

দ্বিতীয় দফা ভোটের সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকার বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থী সোহম। মহম্মদপুর ১নং ব্লকে বুথ পরিদর্শনে যান চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। তিনি সেখানে পৌঁছানোর পরই সেখানে উপস্থিত বিজেপি সমর্থকরা তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। বেলা ন’টা নাগাদ মহম্মদপুর ১ নম্বর ব্লকে পৌঁছান। অভিযোগ, বুথের কাছাকাছি যেতেই অভিনেতার উদ্দেশে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি সমর্থকরা।

প্রথমে কোনও প্রতিক্রিয়া দেননি সোহম। বুথের পরিস্থিতি দেখে নিজের গাড়িতে গিয়ে বসেন তিনি। স্লোগান দিতে দিতে বিজেপি সমর্থকরাও সেখানে পৌঁছে যান। গাড়ির খুব কাছে তারা চলে এলে সোহমের নিরাপত্তারক্ষীরা তাদের দূরে সরে যেতে বলেন। তখনই গাড়ি থেকে নেমে পড়েন সোহম।এরপরই চটে যান তৃণমূলের তারকা প্রার্থী। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে অভিযোগ জানান তৃণমূল প্রার্থী। জওয়ানরা থাকা সত্ত্বেও এভাবে জটলা করে কীভাবে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া সম্ভব? প্রশ্ন তোলেন তারকা। এরপরই সক্রিয় হন জওয়ানরা। জটলা ভেঙে বিজেপি সমর্থকদের নির্দিষ্ট দূরত্বে থাকতে বলে তাদের হঠিয়ে দেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top