News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গে শুরু দ্বিতীয় দফার ভোট, নন্দীগ্রাম-সহ ৩০ আসনে ভাগ্যপরীক্ষা প্রার্থীদের
Image

বঙ্গে শুরু দ্বিতীয় দফার ভোট, নন্দীগ্রাম-সহ ৩০ আসনে ভাগ্যপরীক্ষা প্রার্থীদের

কলকাতা, ১ এপ্রিল (হি.স.): বৃহস্পতিতে বঙ্গেও শুরু হল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের চারটি জেলার ৩০টি বিধানসভা আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। যে চারটি জেলায় বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে সেই জেলাগুলি হল-বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। বাঁকুড়ার তালড্যাংড়া, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস এবং সোনামুখীতে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলছে। এদিনই ভোটগ্রহণ হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম এবং চণ্ডীপুর আসনে। দ্বিতীয় দফার ভোটে সবথেকে বেশি নজরে রয়েছে নন্দীগ্রাম আসন, হাইভোল্টেজ এই আসন থেকে লড়ছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম কেন্দ্রের ৩৫৫টি বুথই স্পর্শকাতর। দ্বিতীয় দফায় ভোট চলছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণা ও কেশপুর আসনে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথর প্রতিমা, কাকদ্বীপ ও সাগরে দ্বিতীয় দফায় ভোট চলছে। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত।
দ্বিতীয় দফার ভোটে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনের দিকেই সবথেকে বেশি নজর রয়েছে। তাই চিন্তায় রয়েছে নির্বাচন কমিশন। অশান্তির আশঙ্কা তৈরি হলে প্রয়োজনে গোটা নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি করে ভোট করানোর ভাবনাও রয়েছে কমিশনের। নন্দীগ্রামে মোট পোলিং বুথের সংখ্যা ৩৫৫টি। এই কেন্দ্রের নিরাপত্তার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বা প্রায় ১৬০০ জন জওয়ানকে মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও থাকবে রাজ্য পুলিশ। নির্বাচন কমিশন সূত্রের খবর, দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের চারটি জেলার ৩০টি বিধানসভা আসনে ভোটগ্রহণের জন্য মোতায়েন রয়েছে ৮০০ কোম্পানি বাহিনী।
দ্বিতীয় দফার ভোটে বঙ্গবাসীকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে বাংলায় টুইট করে মোদী লেখেন, ‘বাংলার জনগণের কাছে অনুরোধ, যাঁদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোটগ্রহণ হচ্ছে, তাঁরা রেকর্ড সংখ্যায় ভোটদান করুন’।

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top