News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমন সিনহাকে স্মরণ করল সিপিআইএম
Image

প্রয়াত প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমন সিনহাকে স্মরণ করল সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত সিনহার ২৩ তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ মূল অনুষ্ঠান হয় আগরতলায় সিপিআইএম সদর কার্যালযয়ে৷ ১৯৯৮ সালের একত্রিশে মার্চ ধলাই জেলার কমলপুরে মানিক ভান্ডারের ভাঙ্গার পাড় এলাকায়সন্ত্রাসবাদীদ্ তত্ত্ব বুলেটে নিহত হয়েছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা৷

তারেক ভাইকে সন্ত্রাসবাদীদের কবল থেকে মুক্ত করে আনার জন্য সন্ত্রাসবাদীদের কথামতো সেখানে গিয়েছিলেন তিনি৷বিমল সিনহাকে হত্যা করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে তাকে সেখান থেকে নিয়েছিল সন্ত্রাসবাদীরা৷তাদের ফাঁদে পা দিয়ে ভাইকে সন্ত্রাসবাদীদের কবল থেকে মুক্ত করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন তিনি৷ আজ তার ২৩ তম শহীদান দিবস৷ আগরতলায় সিপিআইএম সদর কার্যালয়ের সামনে এ উপলক্ষে বুধবার সকালে এক স্মরণসভার আয়োজন করা হয়৷শহীদ বিমল সিনহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ৷ তার জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর৷ কমলপুর সহ রাজ্যের অন্যান্য স্থান থেকেও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত বিমল সিনহার শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার খবর মিলেছে৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top