News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ
Image

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ

কলকাতা, ৩১ মার্চ (হি.স) : এবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ। বুধবার দুপুরে কলকাতার হেস্টিংসের দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে পদ্ম প্রতীকের গেরুয়া পতাকা হাতে তুলে দিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়।

চলতি মাসের ৫ মার্চ তিনি তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। মঙ্গলবার রাতেই দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে বৈঠক হয় তাঁর। সেখানেই দীনেশের বিজেপিতে যোগদান চূড়ান্ত হয়। রাতেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে ফোন করে কলকাতার দফতরে এসে দলের যোগদানের প্রস্তাব দেন। ফোনেই দিলীপকে আনুষ্ঠানিক ভাবে সম্মতি দেন দীনেশ।

প্রসঙ্গত, দীনেশের পিতা সত্যনারায়ণ বাজাজ ২০০১ সালে তৃণমূলের টিকিটে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হন। পাঁচ বছর পর ২০০৬ সালে ওই আসনেই দীনেশকে টিকিট দেন মমতা। ভোটে জিতে বিধায়ক হলেও ২০১১ সালে তাঁকে আর প্রার্থী করেননি মুখ্যমন্ত্রী। তাতেও অবশ্য দীনেশ বিদ্রোহী হয়ে দল ছাড়েননি। ২০২০ সালের রাজ্যসভা ভোটে দীনেশকে নির্দল প্রার্থী হয়েছিলেন। সে ক্ষেত্রে তৃণমূল তাঁকে নিজেদের অতিরিক্ত ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সূত্রের খবর, তৃণমূল নেতৃত্বের কথাতেই নাকি ওই সময় প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহুর্তে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়।

বিজেপিতে যোগদানের পর দীনেশ বলেন, ‘‘আমরা ২০ বছর ধরে তৃণমূল করেছি। তখন দলটা দিদি চালাতেন। আর এখন দিদিকে অন্য কেউ চালায়। তাই তৃণমূল যে ভাবে চলছিল তাতে আর আমার পক্ষে দল করা সম্ভব হচ্ছিল না। তাই দল আগেই ছেড়ে দিয়েছিলাম। বিজেপিতে গিয়ে নতুন করে সবকিছু শুরু করব।’’ আর তৃণমূলের দাবি, টিকিট না পেয়েই দল ছেড়েছিলেন। আর দলে দীনেশের কোনও গ্রহণযোগ্যতা ছিল না। তাই উনি বিজেপিতে গেলে দলের কোনও ক্ষতি হবে না।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top