News Flash

  • Home
  • Uncategorized
  • চাম্পাহাওয়রে দুই কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার আট যুবক
Image

চাম্পাহাওয়রে দুই কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার আট যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ দুই কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে৷ ঘটনা খোয়াই জেলার চাম্পাহাওয়র থানার অধীন খাটিয়া বস্তি এলাকায়৷ অভিযোগমূলে পুলিশ আট যুবককে গ্রেপ্তার করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


পুলিশ সদর কার্যালয় থেকে এক প্রেস রিলিজে জানানো হয়েছে, সোমবার রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ চাম্পাহাওয়রের খটিয়া বস্তি এলাকায় দুই কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে খবর যায় চাম্পাহাওয়ার থানায়৷ সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পেণৌছে এবং তদন্ত শুরু করে৷ প্রাথমিক তদন্তে পুলিশ আট যুবককে গ্রেপ্তার করেছে৷ তারা হল জগ্গু দেববর্মা (২১), বিমল দেববর্মা (২২), মাইকেল দেববর্মা (১৯), ঋষিতা দেববর্মা (১৯), বিকাশ দেববর্মা (২২), নিতেষ দেববর্মা (২১), জুয়েল দেববর্মা (১৯) এবং বিরেশ দেববর্মা (১৯)৷ তাদের প্রত্যেকের বাড়ি চাম্পাহাওয়র থানার অধীন ফুলতলী লোকায়৷


পুলিশ ধর্ষিতা দুই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে৷ ওই দুই কিশোরীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ খোয়াই জেলার পদস্থ পুলিশ অফিসাররা ঘটনা তদন্ত শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top