News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতিতে দুর্নীতির অভিযোগ অনাস্থা প্রস্তাব
Image

ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতিতে দুর্নীতির অভিযোগ অনাস্থা প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩০ মার্চ৷৷ মঙ্গলবার ভারতচন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানসহ সদস্যা সদস্যদের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয় ভারত চন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের কক্ষে ৷ এই দিনের বৈঠকে সরকারি ভর্তুকি দেওয়া কৃষি সামগ্রী বেনেফিশিয়ারিদের মধ্যে বিলিবন্টন নিয়ে দুর্নীতির প্রমান সহ তথ্য তুলে ধরে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দুলাল গুহের বিরুদ্ধে অনাস্থা আনা হয়৷


বৈঠকে দাবি উঠে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল গুহের বরখাস্ত এবং শাস্তির৷ এদিন অনাস্থা প্রস্তাব স্বাক্ষর করেন ভারত চন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ মোট ৮ জন সদস্য৷ এই পঞ্চায়েত সমিতির মোট ১১ জন সদস্যের মধ্যে ভাইস চেয়ারম্যান ছাড়া আরো দুই জন সদস্য অনুপস্থিত ছিলেন৷


এদিকে অনাস্থা প্রস্তাব রেজুলেশন সহ ভারতচন্দ্র নগর ব্লক আধিকারিক ও দক্ষিণ জেলা পঞ্চায়েত আধিকারিকের কাছে পাঠিয়ে দেওয়া হয়৷ উল্লেখ্য ভারতচন্দ্র নগর পঞ্চায়েত সমিতি এলাকায় ভর্তুকিতে বেনিফিশিয়ারি দের মধ্যে আগাছা পরিষ্কার মেশিন, ধান ভাঙ্গানো ও উড়ানো মেশিন বিলি নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে৷ এই পঞ্চায়েত সমিতি এলাকায় তেরটি পঞ্চায়েতের মধ্যে শুধুমাত্র ঈশান চন্দননগর ও নেতাজি সুভাষচন্দ্র নগর পঞ্চায়েত এলাকায় ১৪ জন বেনিফিশিয়ারির মধ্যে এগুলি বিলি দেখানো হয়৷


আগরতলা থেকে গাড়ি করে বেনিফিসারী দের জন্য ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি আনার পর দুর্নীতির গন্ধ পেয়ে এলাকাবাসীতা আটক করে এবং পরবর্তী সময়ে বিলোনিয়া থানার হাতেও তুলে দেওয়া হয় আটককৃত কৃষিজ যন্ত্রাংশ৷ সব মিলিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে পঞ্চায়েত সমিতিতে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনা হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top