News Flash

  • Home
  • Uncategorized
  • পিতার দায়ের কোপে রক্তাক্ত তিন বছরের শিশু সন্তান
Image

পিতার দায়ের কোপে রক্তাক্ত তিন বছরের শিশু সন্তান

আগরতলা, ৩০ মার্চ (হি.স.)৷৷ তিন বছরের ফুটফুটে শিশু পুত্র-কে দা দিয়ে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত করলেন পিতা৷ ওই ঘটনায় পুলিশ পাষন্ড পিতা রিপন মিয়া-কে গ্রেফতার করেছে৷ রাজধানী আগরতলায় রামনগর এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷


পুলিশ জানিয়েছে, পিইসি ইট ভাট্টা এলাকায় বাসিন্দা রিপন মিয়া তার শিশু সন্তান-কে কুপিয়ে রক্তাক্ত করেছে৷ বর্তমানে তার সন্তান এলাহীন মিয়া আইজিএম হাসপাতালে চিকিতাধীন রয়েছে৷ তার ঘাড় এবং কান-এ গুরুতর আঘাত লেগেছে৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিতক-রা জানিয়েছেন৷ পুলিশ জানিয়েছে, রিপন মিয়া-কে গ্রেফতার করা হয়েছে৷ তবে, ওই ঘটনার পেছনে কি কারণ রয়েছে তা এখন জানা যায়নি৷


স্থানীয়-দের বক্তব্য, এলাকায় নানা অসমাজিক কাজকর্মের সাথে যুক্ত ছিল রিপন মিয়া৷ সকলেই তার সম্পর্কে অবগত হলেও কেউ কোন ব্যবস্থা নিতেন না৷ এদিন বটতলা ফাড়ির পুলিশ রিপন-কে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন৷ স্থানীয়-রা তার কঠোর শাস্তি-র দাবি জানিয়েছেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top