News Flash

  • Home
  • Uncategorized
  • মনোনয়ন পর্ব শুরু হবার আগেই ঝাড়খণ্ড সীমান্ত কড়া নজরদারি বীরভূম প্রশাসনের
Image

মনোনয়ন পর্ব শুরু হবার আগেই ঝাড়খণ্ড সীমান্ত কড়া নজরদারি বীরভূম প্রশাসনের

সিউড়ি, ৩০ মার্চ (হি. স.) :  দুয়ারে নির্বাচন, শুরু হচ্ছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। এর মাঝেই বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের মাওবাদী প্রভাবিত থানার আধিকারিকদের নিয়ে দুই রাজ্যের শীর্ষ কর্তাদের উচ্চ পর্যায়ের বৈঠক। ঝাড়খণ্ড সীমান্ত শুরু হয়েছে নাকা চেকিং।

বুধবার বীরভূমে শুরু হচ্ছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। চলবে আট দিন। এর মাঝেই বীরভূম ঝাড়খণ্ডের ১৮০ কিলোমিটার বর্ডার জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং। কারন সারা বছর বীরভূম লাগোয়া ঝাড়খণ্ড সীমান্ত কার্যত অরক্ষিত থাকে। এই রাজ্যে ভোট শুরু হয়েছে আগেই। তবে বীরভূম জেলায় ভোট হবে শেষ দফায়। তাই বুধবার থেকেই শুরু হচ্ছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। এর আগেই ঝাড়খণ্ড সীমান্ত নজরদারি বাড়ানো বীরভূম জেলা প্রশাসন। ইতিমধ্যেই রাতের অন্ধকারে টহলদারি শুরু হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার সীমান্তবর্তী ১২ টি স্থানে ইতিমধ্যেই নাকা চেকিং শুরু হয়েছে। তবে ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে নির্বাচনের সময়ে যাতে কোন ভাবেই কোন দুস্কৃতীরা ঢুকতে না পারে তার জন্য শুরু হয়েছে তল্লাশি। তবে বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছে না দুই রাজ্যের শীর্ষ পুলিশ কর্তারা। কারন বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের নলা, কুন্ডহীত, শিকারীপাড়া, রানীশ্বর, টোঙগা মত থানা গুলি মাওবাদী প্রভাবিত। পাশাপাশি বীরভূমের খয়রাশোল, নলহাটি, মহঃবাজার,রাজ নগর, লোকপুর থানা এলাকায় এক সময মাওবাদী গতিবিধি ছিল। তাই নির্বাচন পর্বে যে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই রাজ্যের ডিআই জি পর্যায়ের আধিকারিকরা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। । দুই রাজ্যের শীর্ষ কর্তারা ইতিমধ্যেই নির্বাচন পর্বে তথ্য আদনপ্রদানের বিষয়ে সহমত হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। বীরভূম জেলা পুলিশ সুপার মিরাজ খালিদ বলেন, “ইতিমধ্যেই ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিং শুরু হয়েছে। দুই রাজ্যের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হযেছে।”

অন্যদিকে গত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বে জেলা শাসকের দফতরে মধ্যেই বিরোধী দলের নেতা ছুরিকাহত হবার ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।বীরভূম জেলা শাসক দপ্তরের চারদিক ঘিরে ফেলা হয়েছে। যাতে কোন ভাবে বেআইনি অনুপ্রবেশ না করতে পারে। প্রশাসন ভবনের চারদিকে চেক গেট করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top