News Flash

Image

গরমে নাজেহাল ভোটের বাংলা

30/03/2021
কলকাতা, ৩০ মার্চ (হি. স.) : রাজ্যে গরম পড়ে গিয়েছে পুরোদস্তুর। সকাল থেকেই রোদ্দুরের তেজ। বেলা বাড়লে বাড়ছে অস্বস্তি। নাজেহাল পথেঘাটে বেরনো মানুষদের। এর মধ্যেই চলছে ভোটের প্রচার, পর্যায়ক্রমে ভোট আর তার রাজনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতিপর্ব।

আগামী কিছুদিনের মধ্যে উত্তরবঙ্গ ছাড়া বৃষ্টির সম্ভাবনাও নেই। ফলে বাকি রাজ্যে আপাতত জারি থাকবে গরমের দাপট। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ওড়িশাতে তাপপ্রবাহের পরিস্থিতি হবে আগামী ৭২ ঘণ্টায়। এর প্রভাবে ওড়িশা সংলগ্ন মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি হবে। ইতিমধ্যেই চল্লিশের কোঠা ছুঁয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ। আগামী কয়েকদিনে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে ওড়িশা সংলগ্ন জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে।

তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও গরম ও অস্বস্তি বাড়বে কলকাতাতেও। নেই বৃষ্টির কোনও সম্ভাবনা। তবে পশ্চিমের শুকনো বাতাস প্রভাব বিস্তার করায় গরম বাতাস বইবে দুপুরে। ফলে সাময়িক স্বস্তি মিলতে পারে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পরিস্থিতি না থাকলেও উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পংয়ে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। দু-এক পশলা বৃষ্টি হতে পারে সমতলের জেলাগুলি অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে। কেবল উত্তরবঙ্গই নয়, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top