News Flash

  • Home
  • Uncategorized
  • হাফলং-শিলচর জাতীয় সড়কে গভীর খাদে নিরাপত্তা বাহিনী পরিবাহী বাস, হত চালক, আহত ৩৫
Image

হাফলং-শিলচর জাতীয় সড়কে গভীর খাদে নিরাপত্তা বাহিনী পরিবাহী বাস, হত চালক, আহত ৩৫

হারাঙ্গাজাও (অসম), ২৯ মার্চ (হি.স.) : হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত গৃহরক্ষী বাহিনীর জওয়ানদের নিয়ে লখিমপুর থেকে হাইলাকান্দি যাচ্ছিল একটি বাস। কিন্তু মাঝপথে হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কের ডিমা হাসাও এবং কাছাড় জেলা সীমান্তে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের চালক।

জানা গেছে, সোমবার বেলা প্রায় ১.০০টা নাগাদ গৃহরক্ষী বাহিনীর জওয়ানদের নিয়ে যে বাসটি হাইলাকান্দির উদ্দেশ্যে যাচ্ছিল, সেই বাসটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বাসের চালক। এছাড়া দুর্ঘটনার ফলে বাসের ৩২ জন গৃহরক্ষী জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনের আঘাত গুরুতর বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হারাঙ্গাজাও থানার পুলিশ অকুস্থলে উপস্থিত হয়ে আহত গৃহরক্ষী বাহিনীর জওয়ানদের উদ্ধার করে হারাঙ্গাজাও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। তবে ১৫ জন জওয়ানের শারীরিক অবস্থা গুরুতর বলে তাঁদের হাফলং সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এই খবর লেখা পর্যন্ত নিহত বাসচালক ও আহত গৃহরক্ষী বাহিনীর জওয়ানদের নাম জানাতে পারেনি পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top