News Flash

  • Home
  • Uncategorized
  • সেপ্টেম্বরে করোনার দ্বিতীয় টিকা কোভোভ্যাক্স আসতে পারে, টুইটে জানালেন সিরাম-র সিইও
Image

সেপ্টেম্বরে করোনার দ্বিতীয় টিকা কোভোভ্যাক্স আসতে পারে, টুইটে জানালেন সিরাম-র সিইও

নয়াদিল্লি,২৭ মার্চ (হি.স.) : সেপ্টেম্বরে করোনার দ্বিতীয় টিকা কোভোভ্যাক্স’ বাজারে আসতে পারে বলে মনে করছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)। শনিবার এ খবর টুইট করে জানিয়েছেন সংস্থার সিইও আদার পুনাওয়ালা। বৃহস্পতিবার থেকে এদেশে কোভোভ্যাক্স’-এর ট্রায়াল শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। করোনার ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকার প্রজাতির বিরুদ্ধে লড়াইতে সব মিলিয়ে এই টিকা ৮৯ শতাংশ কার্যকর বলে দাবি সিরামের।


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্য়োগে তৈরি টিকা ‘কোভিশিল্ড’-এর উৎপাদন করছে সিরাম। চলতি বছরের জুনেই তাদের দ্বিতীয় টিকা ‘কোভোভ্যাক্স’ প্রয়োগের জন্য তৈরি হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছিলেন আদার। তবে তা পিছিয়ে গিয়ে সেপ্টেম্বরে হতে পারে বলে মনে করছেন তিনি।


শনিবার আদারের টুইট, ‘অবশেষে ভারতে কোভোভ্যাক্সের ট্রায়াল শুরু হল। নোভাভ্যাক্স এবং সিরামের যৌথ উদ্যোগে তৈরি এই টিকা কোভিডের দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনের নতুন প্রজাতির বিরুদ্ধে সব মিলিয়ে ৮৯ শতাংশ প্রতিরোধক। আশা করি সেপ্টেম্বরেই এটি ছাড়া যাবে’। সিরাম জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পুণের একটি হাসপাতালে ‘কোভোভ্যাক্সে’র পরীক্ষা শুরু হয়েছে। পুণে ছাড়া দিল্লির গবেষণাগারে এর পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে। ভবিষ্যতে দেশের ১৯টি জায়গায় ১ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবকদের এই টিকা দেওয়া হবে বলেও জানিয়েছে সিরাম।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top