News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা পরিস্থিতি নিয়ে মহাকুম্ভের আগে জারি প্রবল সতর্কতা
Image

করোনা পরিস্থিতি নিয়ে মহাকুম্ভের আগে জারি প্রবল সতর্কতা

দেহরাদুন,২৭ মার্চ (হি.স.) : দেশে করোনা সংক্রমণ ক্রমেই বেড়ে চলছে। এই পরিস্থিতিতে আগামী ১ এপ্রিল থেকে উত্তরাখণ্ডে শুরু হচ্ছে এবছরের মহাকুম্ভ মেলা। অথচ হরিদ্বারের কোভিড  পরিস্থিতি রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে। দেখা যাচ্ছে, মার্চের প্রথম সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে ২৫০ শতাংশ বেড়েছে সংক্রমণ! স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে অত্যন্ত সতর্ক প্রশাসন।


মহাকুম্ভ উপলক্ষে এপ্রিলে অন্তত ৩ থেকে ৫ কোটি তীর্থযাত্রী আসবেন দেবভূমি হরিদ্বারে। গত ১১ মার্চের প্রথম শাহিস্নানে অংশ নিয়েছিলেন ৩.৩ কোটি মানুষ। এরপর ১ এপ্রিল পরবর্তী শাহিস্নানের দিন। ওইদিনই শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। এদিকে পরিস্থিতি রীতিমতো ভীতিপ্রদ। মার্চের প্রথম সপ্তাহে যেখানে মাত্র ৭৮ জন করোনা আক্রান্ত হয়েছিলেন, সেখানে গত সাত দিনে সেখানে করোনার প্রকোপে পড়েছেন ২৭৮ জন। ১ মার্চ মাত্র ১৬ জন আক্রান্ত হয়েছিলেন। অথচ শুক্রবার আক্রান্তের সংখ্যা ৫৮!


আগামী ১ এপ্রিলই ১ কোটি তীর্থযাত্রী শাহিস্নানে যোগ দিতে আসবেন এখানে। আপাতত সেদিকে লক্ষ রেখে সতর্ক প্রশাসন।  শনিবার চিফ মেডিক্যাল অফিসার ডাঃ এস কে ঝা জানিয়েছেন, ”যাঁদের সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাঁদের ফিরিয়ে দেওয়া হবে। আর পরীক্ষা করে যাঁদের পজিটিভ পাওয়া যাবে তাঁদের আইসোলেশনে রাখা হবে। একসঙ্গে ১০ হাজার লোককে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।” সার্বিকভাবে শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ২৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top