News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ ত্রিপুরার বীর জওয়ান
Image

কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ ত্রিপুরার বীর জওয়ান

শ্রীনগর/ আগরতলা, ২৫ মার্চ : ফের জঙ্গি হামলা উপত্যকায়৷ বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরের লওয়াইপোরা এলাকায় জঙ্গিরা আধা সেনা জওয়ানদের উপর আচমকাই হামলা চালালেয় সিআরপিএফের এক জওয়ানের মৃত্যু হয়৷ সেই সঙ্গে জখম হন আরও দুই জওয়ান৷ নিহত জওয়ানের নাম মঙ্গ রাম দেববর্মা (৫৫) ৷ তাঁর বাড়ি ত্রিপুরার গোমতী জেলায় তৈদু৷


বৃহস্পতিবার বিকেলে শ্রীনগরের লওয়াইপোরায় সিআরপিএফ জওয়ানদের একটি টহলদার দলকে হঠাৎ আক্রমণ করে জঙ্গিরা৷ তাদের বাধা দেওয়ার আগেই গুলিতে গুরুতর জখম হন জওয়ানরা৷ জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়ে যান তিন জওয়ান৷ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জওয়ানের মৃত্যু হয়৷ বাকি দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা প্রসঙ্গে কাশ্মীরের আইজি বিজয়কুমার বলেন, ‘‘এক জওয়ানের মৃত্যু হয়েছে৷ বাকি দুজন গুরুতর জখম অবস্থা হাসপাতালে ভরতি৷’’পুলিশের দাবি, হামলা চালিয়েছে লস্কর-ই-তইবার জঙ্গিরা৷ আপাতত শ্রীনগরের লওয়াইপোরায় ঘটনাস্থলে পাঠান হয়েছে অতিরিক্ত বাহিনীকে৷ জঙ্গিদের খোজে এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে তারা৷ এখনও পর্যন্ত হামলাকারীদের খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top