News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদীর সফরের আগে বাংলাদেশে বিস্ফোরণের ঘটনায় চিন্তিত হাসিনা প্রশাসন
Image

নরেন্দ্র মোদীর সফরের আগে বাংলাদেশে বিস্ফোরণের ঘটনায় চিন্তিত হাসিনা প্রশাসন

ঢাকা, ২৫ মার্চ (হি. স.) :  : বিস্ফোরণে কেঁপে ওঠে বাংলাদেশের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। আহত হয় পাঁচজন । ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চিন্তিত হাসিনা প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বোরহানউদ্দিনের বাড়িতে হাজির হয় কয়েকজন অপরিচিত ব্যক্তি। তার কিছুক্ষণ পর বাড়ির মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বোরহানউদ্দিনের ঘরের টিনের চাল উড়ে যায়।এ ঘটনায় নয়াপাড়া গ্রামের কাশেম আলির ছেলে তথা বাড়ির মালিক বোরহানউদ্দিন প্রধান (৩৬), একই গ্রামের কবীর মিয়াঁর ছেলে অহেদুল ইসলাম (৩৫) ও মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের তৈয়ব আলির ছেলে রানা মিয়াঁ (২৯) নিহত হন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বগুড়ার শিবগঞ্জের এক ব্যক্তিকে।

প্রসঙ্গত, ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চিন্তিত হাসিনা প্রশাসন।  ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ও ফরেনসিক দল তদন্ত চালাচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top