News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ এর জন্য ১৩ হাজার পদ পুনরায় নিয়ে আসার পরামর্শ বিরোধী দলনেতার
Image

১০৩২৩ এর জন্য ১৩ হাজার পদ পুনরায় নিয়ে আসার পরামর্শ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের জন্য বিকল্ব কর্মসংস্থান হিসেবে তৎকালীন বামফ্রন্ট সরকার যে তের হাজার পদ সৃষ্টি করেছিল সেই পদগুলি পুনরায় আনার জন্য পরামর্শ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷


বাজেট অধিবেশনের চতুর্থদিন শাসক বেঞ্চের কাছে বেশ কয়েকটি বিষয়ে দাবি তুলে বিরোধী দলের বেঞ্চ৷ এদিন সভা মুলতবির সময় সেসব বিষয়গুলি বিস্তারিতভাবে সাংবাদিকদের কাছে তুলে ধরেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ তিনি বলেন, ভিন্নমত গণতন্ত্রের বৈশিষ্ট্য৷ গণতান্ত্রিক ব্যবস্থায় শাসক দল যেমন থাকবে, বিরোধী দলও থাকবে৷ এবং মানুষের বাক স্বাধীনতাও থাকবে৷ মানুষের সুখ-দুঃখ জানতে চাওয়া হবে৷ কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তা নেই বলে দাবি জানানো হয়েছে৷ মানুষ সব দেখছে, মানুষ শুনছে৷ আর মানুষ সময় সাপেক্ষে জবাব দেবে বলে সাংবাদিক সম্মেলনে অভিমত ব্যক্ত করলেন বিরোধী দলনেতা মানিক সরকার৷
তিনি জানান বিভিন্ন দপ্তরে কর্মী সংকট দেখা দিয়েছে৷ তাই বাজেটের মধ্যে বলা হয়েছে শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য কর্মী নিয়োগ করার জন্য৷ আরো বলা হয়েছে পূর্বতন সরকারের পর রাজ্যে রেগা মজুরি ১৭৭ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০৫ টাকা করা হয়েছে৷ এতে লাভ হয় নি রেগা শ্রমিকদের৷ এবং অধিকাংশ রেগা কাজ মেশিন দ্বারা করা হচ্ছে৷


ফলে শ্রমিকদের উপর প্রভাব পড়ছে৷ তাই শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি এবং কাজের দিন বৃদ্ধি করার দাবি উত্থাপন করা হয়েছে৷ যাতে মানুষের হাতে পয়সা আসে৷ ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়৷ পাশাপাশি রাজ্যের বর্তমান আর্থিক অবস্থা গত তিন বছরে কি পর্যায়ে রয়েছে তার জন্য শ্বেতপত্র সামনে আনতে দাবি জানানো হয়েছে৷ প্রয়োজনের নীতি আয়োগ আনার জন্য বলা হয়েছে৷


বিরোধী দলনেতা ১০,৩২৩ শিক্ষকদের প্রসঙ্গ টেনে বলেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে চাকরিচ্যুত শিক্ষকদের পরবর্তী সময়ে চাকরিতে নতুনভাবে নিযুক্তির জন্য বয়সের ছাড় দেওয়ার জন্য৷ লিখিত পরীক্ষা লাগবে না মৌখিক পরীক্ষা হলে হবে এমন কিছু বলা হয়েছে বলে তিনি জানেন না বলে স্পষ্ট জানান৷ কিন্তু সরকার কেন এটা করছে তা তিনি বুঝে উঠতে পারছেন না বলে জানান৷ কারণ রাজ্যে পূবর্তন সরকার অশিক্ষক পদে ১৩ হাজার পদ সৃষ্টি করেছিল৷ কিন্তু তা বাতিল করে দেয় বর্তমান সরকার৷ তাই পুনরায় সেই পদগুলি আনার জন্য বললেন বিরোধী দলনেতা মানিক সরকার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top