News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার টিকা নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
Image

করোনার টিকা নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

মস্কো, ২৪ মার্চ (হি.স) : অবশেষে করোনার টিকা নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানিয়েছেন, টিকা নেওয়ার পরে ভাল আছেন প্রেসিডেন্ট। রাশিয়ায় টিকাকরণের হার কম। প্রত্যাশিত টার্গেটের ধারেকাছে পৌঁছনো যায়নি। এই অবস্থায় প্রেসিডেন্ট পুতিনের টিকা নেওয়ার ঘটনা দেশবাসীকে টিকাকরণে উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।

তবে রাশিয়ায় যে তিনটি টিকা দেওয়া হচ্ছে, তার মধ্যে কোনটি পুতিন নিয়েছেন সেটা অবশ্য জানানো হয়নি। সেই সঙ্গে পুতিনের টিকাকরণের কোনও ছবিও প্রকাশ করা হয়নি। 

অথচ যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে মার্কিন প্রেসি়ডেন্ট জো বাইডেনের মতো সব রাষ্ট্রনায়করাই নিজেদের টিকাকরণের ছবি প্রকাশ করেছেন, সেখানে কেন দেখা গেল না পুতিনের টিকা নেওয়ার ছবি। পেস্কভের কথায়, ”ক্যামেরার সামনে টিকা নেওয়ার ছবি তোলায় একেবারেই উৎসাহ নেই ওঁর।” বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে স্পুটনিক ভি-কে অনুমোদন দিয়েছিল রাশিয়া। পরে আরও দু’টি টিকাকে অনুমোদন দেয় তারা। ডিসেম্বর থেকেই টিকাকরণ শুরু হয় সেদেশে। সকলকে টিকা নিতে উৎসাহিত করতে দেখা যায় পুতিনকে। কিন্তু খোদ প্রেসিডেন্ট টিকা নিচ্ছেন না কেন, এপ্রশ্ন উঠে গিয়েছিল দেশবাসীর মনে। অবশেষে তিনি টিকা নেওয়ায় রাশিয়ার সাধারণ মানুষ আরও উৎসাহী হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top