News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ২৩.৬৪-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা ৯৫.৪৯ শতাংশ
Image

ভারতে ২৩.৬৪-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা ৯৫.৪৯ শতাংশ

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): বাড়তে বাড়তে ভারতে ২৩.৬৪-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৩ মার্চ সারা দিনে ১০,২৫,৬২৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৩,৬৪,৩৮,৮৬১-এ পৌঁছে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় নতুন করে ভারতে আক্রান্ত হয়েছেন ৪৭,২৬২ জন।

ভারতে আরও বাড়ল সক্রিয় করোনা-রোগীর সংখ্যা। একধাক্কায় বিগত ২৪ ঘন্টায় বেড়েছে ২৩,০৮০ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২৩,৯০৭ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৬০,৪৪১ জনের মৃত্যু হয়েছে (১.৩৭ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৭৫ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,১২,০৫,১৬০ জন (৯৫.৪৯ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, ২৩,৯০৭ জন বেড়ে এই মুহূর্তে ভারতে মোট ৩,৬৮,৪৫৭ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (৩.১৪ শতাংশ)।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top