News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টে জমা থাকা ওটিটি-র সব মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
Image

হাইকোর্টে জমা থাকা ওটিটি-র সব মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) :  ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট বা বিষয়বস্তু নিয়ন্ত্রণ সংক্রান্ত পিটিশনের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।  কেন্দ্রীয় সরকারের আবেদন মেনে দেশের বিভিন্ন হাইকোর্টে দাখিল হওয়া পিটিশনের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

পঞ্জাব, হরিয়ানা,  মধ্যপ্রদেশ হাইকোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টে গত ফেব্রুয়ারি মাসে দায়ের আমাজন প্রাইম ভিডিয়ো, নেটফ্লিক্স সহ দেশের অনন্য ওটিটি প্ল্যাটফর্মের তরফে আবেদন করা হয়েছিল কেন্দ্রের বিষয়বস্তু নিয়ন্ত্রণ সংক্রান্ত নোটিশ নিয়ে। এই সকল পিটিশনগুলিকে একত্রিত করে ট্রানফারের আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্র, ইলেকট্রনিক্স এবং টেকনোলজি মন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রক। এই মুহূর্তে সরকারের তরফে মোট ৪০ টি ওটিটি প্ল্যাটফর্মকে চিহ্নিত করা হয়েছে যারা দেশে ভিডিয়ো কনটেন্ট স্ট্রিম করে থাকে।  সমস্ত আবেদনগুলিকে কেন্দ্রীভূত করবার কেন্দ্রীয় সরকারের আবেদন মেনে মঙ্গলবার পিটিশনের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top