News Flash

  • Home
  • Uncategorized
  • মডেল স্টেট হিসেবে গড়তে হলে আত্মনির্ভর হতে হবে : শিক্ষামন্ত্রী
Image

মডেল স্টেট হিসেবে গড়তে হলে আত্মনির্ভর হতে হবে : শিক্ষামন্ত্রী

আগরতলা, ২২ মার্চ (হি. স.) ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তাঁর টিম ত্রিপুরাকে একটি মডেল রাজ্য হিসেবে তৈরি করতে রাজ্যকে আত্মনির্ভর এবং স্বাবলম্বী করতে চাইছেন৷ রাজ্যপাল রমেশ বৈসও গত ১৯ মার্চ বিধানসভা অধিবেশনের প্রারম্ভিক ভাষণে বলেছেন, মডেল স্টেট হতে হলে ত্রিপুরাকে আগে আত্মনির্ভর হতে হবে৷
আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে রাজ্যপালের ভাষণের উপর আনা ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনা শুরু করে শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ এ-কথা বলেন৷ এদিন ধন্যবাদসূচক প্রস্তাবের ওপর ট্রেজারি বেঞ্চের নয়জন বিধায়ক এবং বিরোধী দলের চার বিধায়ক আলোচনা করেন৷ আলোচনার পর ধন্যবাদসূচক প্রস্তাবের উপর বিরোধীদের আনা সংশোধনী প্রস্তাবগুলি বাতিল হয়ে যায় এবং ধন্যবাদসূচক প্রস্তাব গৃহীত হয়৷


শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, গত তিন বছরে রাজ্য সরকার কী কী কাজ করেছে, রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি কী, দিশা কী, তা রাজ্যপালের ভাষণে প্রতিফলিত হয়েছে৷ প্রধানমন্ত্রীর সব-কা সাথ, সব-কা বিকাশ, এই নীতি রাজ্য সরকারও কার্যকর করছে৷ রাজ্য সরকার ত্রিপুরাকে একটি মডেল রাজ্যে পরিণত করার কাজ করছে৷ মন্ত্রী বলেন, নয়া শিক্ষানীতি অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৩০ হাজার শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ তাদের প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি এনসিইআরটি কর্তৃপক্ষও প্রশংসা করেছে৷ রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের পদ্ধতি মডেল হিসেবে গ্রহণ করে সারা দেশেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে৷


শিক্ষামন্ত্রী বিধানসভায় তথ্য তুলে ধরে জানান, গত তিন বছরে রাজ্যে নিজস্ব সম্পদের পরিমাণ তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ত্রিপুরা স্বাবলম্বী হচ্ছে৷ পূর্বতন সরকার চায়নি ত্রিপুরা স্বাবলম্বী হোক৷ তারা সব সময়ই পরনির্ভরতার রাজনীতি করেছেন৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে রাজ্য সরকার বদ্ধপরিকর৷ গুণগত শিক্ষার সম্প্রসারণে বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ৪৫টি সংস্কার এনেছে৷ তিনি আরও ১৮টা একলব্য আবাসিক বিদ্যালয় তৈরি করা, শিলং-এ ছাত্রাবাস তৈরি করার কথাও তুলে ধরেন৷


স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণী উদ্ধৃতি দিয়ে শিক্ষামন্ত্রী তার বক্তব্যে দারিদ্র দূরীকরণ, শিল্পের প্রসার, জনজাতি অংশের মানুষের উন্নয়ন, ব্রু সমস্যার সমাধানের কথাও তুলে ধরেন৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, বর্তমানে রাজ্যের সবাই মনে করেন এটা আমাদের রাজ্য৷ আমাদের সরকার৷ মডেল ত্রিপুরা গড়ার কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top