News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় নাশকতার আগুনে পুড়ল ছয় কানি রাবার বাগান
Image

কদমতলায় নাশকতার আগুনে পুড়ল ছয় কানি রাবার বাগান

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২১ মার্চ৷৷ নাশকতার আগুনে পুড়িয়ে ছাই ৬ কানি রাবার বাগান৷ থানায় মামলা৷ সুষ্ঠু তদন্ত নেমেছে পুলিশ৷ ঘটনা কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের মোইটকা ছড়া এলাকায়৷


ঘটনার বিবরণে প্রকাশ,উত্তর জেলার কদমতলা ব্লকাধীন ব্রজেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা অনুপ গোস্বামী পিতা-মৃত হরিপদ গোস্বামীর মোইটকা ছড়াসীত ৬ কানি রাবার বাগানের মধ্যে গতকাল রাতে কে বা কাহারা আগুন লাগিয়ে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেয় বাগানটি৷


এতে বাগানে থাকা প্রায় ৩৫০ টি রাবার গাছ সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়৷ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন বাগান মালিক৷ রাবার বাগানের মালিক অনুপ গোস্বামী আরো জানান,উনার একমাত্র উপার্জনের সম্বল ছিল-এই রাবার বাগানটি৷রাবার বাগানের উপার্জন দিয়ে উনি পরিবার প্রতি পালন করতেন৷আজ সাজ সকালে উনার বাগনের রাবার টেপিং করার কর্মীরা বাগানে টৈপিং করতে গিয়ে দেখতে পান বাগানে দাউদাউ করে আগুন জ্বলছে৷ তখন সাথে সাথে উনাকে খবর দেয় বাগানের কর্মীরা৷


বাগান মালিক অনুপ ও উনার টেপাররা মিলে বাগানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে বাগানটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়৷ সম্পূর্ণ ঘটনাটি অনুপ গোস্বামী লিখিত আকারে কদমতলা থানায় অভিযোগ দায়ের করেছেন৷ তবে কে বা কাহারা এধরনের নিকৃষ্টতম কাজ সংগঠিত করলো তা এখন পর্যন্ত আন্দাজ করতে পারেননি রাবার বাগানের মালিক অনুপ৷ ইতিমধ্যে ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷
এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কতটুকু সুষ্ঠু বিচার পায় অসহায় অনুপ গোস্বামী৷ তবে একমাত্র উপার্জনের রাবার বাগানটি পুড়ে ছাই হয়ে যাওয়াতে গৃহস্থের মাথায় আকাশ ভেঙে পড়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top