News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচন নানা জায়গায় রাজনৈতিক উত্তেজনা চরমে
Image

এডিসি নির্বাচন নানা জায়গায় রাজনৈতিক উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ ১১ মহারানী তেলিয়ামুড়া স্বশাসিত জেলা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকহিংসাত্মক কার্যকলাপের শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ মানিক বাজার এলাকায় তিপ্রা দলের প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগে করা হয়েছে৷ অভিযোগের তীর আইপিএফটি দিকে৷ পক্ষান্তরে আইপিএফটি দলের পক্ষে এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করে দেয়৷


রবিবার সকালে আইপিএফটি দলের কর্মী-সমর্থকদের নিয়ে এক নির্বাচনী প্রচার মিছিল বের হয়৷ এই মিছিলটি মানিক বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে আইপিএফটি উত্তর গোকুলনগর রিজিওনাল অফিস প্রাঙ্গণে সমাপ্ত হয়৷ তিপ্রা দলের কর্মীদের অভিযোগ আইপিএফটি মিছিল করার সময় রাস্তার পাশে থাকা তাদের ফ্ল্যাগ জমিতে এবং পুকুরের মধ্যে ফেলে দেয়৷তাদের আরও অভিযোগ পুলিশের সামনে ফ্ল্যাগ গুলি গুটিয়ে ফেলে দিলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে৷ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামি থানার পুলিশ ছুটে যায় মানিক বাজার এলাকায়৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷

যেকোনো সময় এলাকায় রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপের সংঘটিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ এদিকেএক সাংবাদিক সম্মেলন করে তিপ্রা দলের অভিযোগকে খারিজ করা হয়৷ তাদের পক্ষ থেকে অভিযোগ পুলিশের সামনে যদি ঘটনা ঘটত তাহলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করত৷তিপ্রা দলের অভিযোগ মনগড়া এবং ভিত্তিহীন বলে দাবি করা হয়৷এদিকে এই ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা জন্য প্রচুর টি এস আর বাহিনী মোতায়েন করা হয়েছে৷বর্তমানে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top