News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশার আঙ্গুলে গ্যাস ট্যাঙ্কারে ধাক্কা অ্যাম্বুলেন্সের, মৃত্যু ৪ জনের
Image

ওডিশার আঙ্গুলে গ্যাস ট্যাঙ্কারে ধাক্কা অ্যাম্বুলেন্সের, মৃত্যু ৪ জনের

ভুবনেশ্বর, ২১ মার্চ (হি.স.): ওডিশার আঙ্গুল জেলার ঝারাপাড়ার কাছে গ্যাস ট্যাঙ্কারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি অ্যাম্বুলেন্স। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ৫৫ নম্বর জাতীয় সড়কে। আঙ্গুলের পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন, রবিবার সকালে সম্বলপুর থেকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অভিমুখে যাচ্ছিল একটি  অ্যাম্বুলেন্স। একজন রোগীকে নিয়ে যাচ্ছিল  অ্যাম্বুলেন্সটি।


৫৫ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কারে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। সংঘর্ষের জেরে  অ্যাম্বুলেন্সের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের ৩ জনেরই শারীরিক অবস্থা সঙ্কটজনক। গ্যাস ট্যাঙ্কারটিকে আটক করেছে পুলিশ, গ্রেফতার করা হয়েছে চালককে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top