News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর থেকে উধাও কনকনে ঠাণ্ডা, উঁচু পাহাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা
Image

কাশ্মীর থেকে উধাও কনকনে ঠাণ্ডা, উঁচু পাহাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা

শ্রীনগর, ২১ মার্চ (হি.স.): কাশ্মীর উপত্যকা থেকে পুরোপুরি উধাও হয়ে গেল কনকনে ঠাণ্ডা। কাশ্মীর উপত্যকার সর্বত্র এখন সর্বনিম্ন তাপমাত্রার পারদ হিমাঙ্কের ঊর্ধ্বে, তবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কনকনে না হলেও, এখনও ঠাণ্ডা রয়েছে। রবিবার লেহ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.১ ডিগ্রি, কার্গিলে মাইনাস ৩.৬ ডিগ্রি এবং দ্রাসে মাইনাস ৭.৬ ডিগ্রি। জম্মু-কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীরে।


আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর এবং সন্নিহিত এলাকার দিকে এগিয়ে আসছে দু’টি পশ্চিমী ঝঞ্ঝা। তাই গুলমার্গ, সোনমার্গ, বারামুল্লা, বান্দিপোরা, কুপওয়ারা, শোপিয়ান, কাজিগুন্দ এবং জম্মু ডিভিশনের পীরপাঞ্জল রেঞ্জে বৃষ্টি এবং উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ২.৮ এবং গুলমার্গে ২.০ ডিগ্রি। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top