News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষিকার বিরুদ্ধে কুৎসা, প্রতিবাদে কইয়াঢেপা সুকলে তালা দিল ছাত্রছাত্রীরা
Image

শিক্ষিকার বিরুদ্ধে কুৎসা, প্রতিবাদে কইয়াঢেপা সুকলে তালা দিল ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ দক্ষিণ কইয়াঢেপা সুকলের শিক্ষিকার বিরুদ্ধে কুৎসা ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করল ছাত্রছাত্রীরা৷ বিশালগড় মহকুমার কমলাসাগরের দক্ষিণ কইয়াডেপা হাইসুকলের ষষ্ঠ শ্রেণির ছাত্র শিক্ষিকার সঙ্গে খারাপ আচরণ করার পরিপ্রেক্ষিতে শিক্ষিকা পুনম চৌহান ছাত্রকে বেত্রাঘাত করেছিল৷


কিন্তু পরবর্তী সময়ে সেই ছাত্রের বাড়ির পক্ষ থেকে শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে৷শুধু তাই নয়, শিক্ষিকাকে বারবার হুমকি দিচ্ছে বিদ্যালয় এ না আসার জন্য৷ পরবর্তী সময়ে সেই ঘটনার মিটমাট হয়৷ তারপরও শিক্ষিকাকে বারবার হুমকি দিচ্ছে এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে ওই ছাত্রের আত্মীয়-স্বজন৷ যার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষিকার সুনাম নষ্ট হচ্ছে৷


পাশাপাশি বিদ্যালয়ের সুনাম নষ্ট হচ্ছে৷ যারা শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তাদের কঠোর শাস্তি দেওয়ার জন্য বিদ্যালয়ের মূলফটকে তালা জুলিয়ে আন্দোলনে নামল ছাত্রছাত্রীরা৷ পরবর্তী সময়ে পরিচালন কমিটির সদস্যরা এসে ছাত্র-ছাত্রী সাথে কথা বলেন এবং তালা খুলে দেওয়া হয়৷যারা অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top