News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে ড্রাগস সহ আটক নেশা ব্যপারী
Image

খোয়াইয়ে ড্রাগস সহ আটক নেশা ব্যপারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ খোয়াই রামচন্দ্র ঘাটে লিটন নমঃশূদ্র নামে এক যুবককে ড্রাগস সহ আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী৷ নেশাকারবারিদের দৌরাত্ম্য দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷


নেশার কবলে পড়ে ধবংস হচ্ছে যুব সমাজ৷রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি পালন করতে সক্ষম হয়নি সরকার৷ রাজ্য সরকারের সেই ঘোষণাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারির তাদের বাণিজ্য নতুন নতুন কৌশলে চালিয়ে যাওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে৷


রাজ্য প্রশাসন রাজ্য কেন্দ্র করার জন্য প্রতিদিন প্রয়াস চালিয়ে যাচ্ছে৷ জনগণও এ বিষয়ে যথেষ্ট সতর্ক করেছেন৷ খোয়াই এর রামচন্দ্র ঘাটে স্থানীয় জনগন এক নেশা কারবারিকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ আটক নেশা কারবারির নাম লিটন নমঃশূদ্র৷ সন্দেহজনকভাবে স্থানীয় জনগণ তাকে আটক করে তল্লাশি চালান৷ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নেশা সামগ্রী উদ্ধার হয়েছে৷ তখন উত্তেজিত হয়ে স্থানীয় জনগণ তাকে উত্তম মধ্যম দেন৷ তাতে সে আহত হয়৷ তাকে আটকে রেখে খোয়াই থানার পুলিশকে খবর দেয়া হয়৷পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়৷তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top