News Flash

  • Home
  • Uncategorized
  • গরু পাচারে বিএসএফের গুলিতে পাচারকারীর মৃত্যু
Image

গরু পাচারে বিএসএফের গুলিতে পাচারকারীর মৃত্যু

আগরতলা, ২০ মার্চ (হি.স.) ৷৷ গরু পাচারের সময় বিএসএফ-এর গুলিতে এক পাচারকারীর মৃত্যু হয়েছে৷ বিএসএফ-এর দাবি, আত্মরক্ষায় পাম্প অ্যাকশন গান থেকে গুলি ছুঁড়তে হয়েছে৷ নয়তো পাচারকারীদের হামলায় এক জওয়ান শহিদ হয়ে যেতেন৷ ওই ঘটনায় উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে৷


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শনিবার মধ্য রাতে কদমতলা থানাধীন ইয়াকুবনগর ১৬৬ নম্বর বিএসএফ ক্যাম্পের অধীন ১৮২৩/২-এস নং পিলার এলাকা দিয়ে পাচারকারীরা গরু পাচারের চেষ্টা করছিল৷ ভারতীয় অংশে ১২-১৫ জন এবং বাংলাদেশের অংশে ১০-১২ জন পাচারকারী গরু পাচারের সময় বিএসএফ-এর নজরে আসে৷ তিনি বলেন, ওই পাচারকারীদের মধ্যে কয়েকজন কাঁটাতারের বেড়া কেটে গরু বাংলাদেশে নেওয়ার চেষ্টা করছিল৷ বিএসএফ জওয়ানরা তাদের বাধা দিতে গেলে পাচারকারীরা দা, লাঠি দিয়ে হামলা করে৷ এদিকে কয়েকজন রাতের অন্ধকারের সুযোগে সেখান থেকে পালিয়ে যায়৷


তিনি বলেন, পাচারকারীদের আক্রমণে বিএসএফ জওয়ান পি মহন্ত আক্রান্ত হন এবং আত্মরক্ষায় গুলি ছুঁড়তে হয়েছে৷ তাতে একজন পাচারকারীর মৃত্যু হয়েছে৷ মৃত পাচারকারী বাংলাদেশের মৌলভিবাজার জেলায় জুরি থানাধীন পূর্ব বাটুলি গ্রামের বাসিন্দা বাপ্পা মিয়াঁ (৩২) বলে শনাক্ত হয়েছে৷ তিনি জানান, মৃত পাচারকারী ইতিপূর্বে একাধিক গরু পাচারের ঘটনার সাথে যুক্ত ছিল৷ তার সম্পর্কে বিজিবি-র সাথে আলোচনা হয়েছে৷ সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে বিএসএফ জওয়ানরা দা এবং কাঁটাতারের বেড়া কাটার যন্ত্র ও একটি গবাদি পশু উদ্ধার করেছেন৷


এদিকে, ওই ঘটনার খবর পেয়ে বিএসএফ-এর ডিআইজি রাজীব দোয়া এবং কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান৷ মৃতদেহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ময়না তদন্তের পর মৃতদেহ গ্রামীণ হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top