News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীর পরকিয়া সহ্য করতে না পেরে আত্মঘাতী স্বামী
Image

স্ত্রীর পরকিয়া সহ্য করতে না পেরে আত্মঘাতী স্বামী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ মার্চ৷৷ স্ত্রীর অবৈধ প্রেম সহ্য করতে না পেরে ফাঁসিতে আত্মহত্যা করল স্বামী৷ঘটনা কমলাসাগর বিধানসভা ভাটিবাড়ী পঞ্চায়েত এলাকায়৷ঘটনার বিবরণে জানা যায় কোনাবন পঞ্চায়েতের সনাতন চৌধুরী পাড়া এলাকার সুনীল দেববর্মা(৪৫)বিয়ে করে ভাটিবাড়ী পঞ্চায়েত এলাকার তুলসী দেববর্মাকে ভালোবাসার মাধ্যমে৷


তাদের সংসারে একটি ছেলে একটি কন্যা সন্তান রয়েছে৷ কিন্তু গত কয়েক মাস যাবত সুনীল দেববর্মার স্ত্রী পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে৷ কখনো দেখা যায় সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত৷ আবার কখনো দেখা যায় সংসার ছেড়ে রাতদিন অন্য পুরুষের সাথে রাত কাটায়৷ এই নিয়ে সংসারে অশান্তি নেমে আসে৷ দফায় দফায় সালিশি সভা করার পরও শূর্দায়নি তার স্ত্রী৷ সারাক্ষণ স্বামীর অবর্তমানে পর পুরুষের সাথে কথাবার্তা বলে মোবাইলের মাধ্যমে৷ শুধু তাই নয় পঞ্চায়েতের সভর্া অজুহাত দেখিয়ে পর পুরুষের সাথে রাত কাটায়৷


আর তা সহ্য করতে না পেরে শনিবার সকাল বেলা ভাটিবাড়ী রাবার বাগান এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করে সুনীল দেববর্মা৷ তা নিয়ে গোটা এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে৷ এখন কথা উঠছে পঞ্চায়েত কিংবা দল থেকে তুলসী দেববর্মাকে বহিষ্কার করে কিনা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top