News Flash

  • Home
  • Uncategorized
  • সাড়ে তিন বছরের শিশুকন্যাকে ১৩ বছর বয়সি নাবালকের ধর্ষণ
Image

সাড়ে তিন বছরের শিশুকন্যাকে ১৩ বছর বয়সি নাবালকের ধর্ষণ

বিলোনিয়া, ২০ মার্চ (হি. স.)৷৷ সামাজিক অবক্ষয়ের চরম পরিণাম জনসমক্ষে এসেছে৷ যেখানে ১৩ বছর বয়সি নাবালকের বিরুদ্ধে মাত্র সাড়ে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে৷ আজ শনিবার অভিযুক্ত নাবালককে জুভেইনাল আদালতে সোপর্দ করেছে পুলিশ৷ তবে আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছে৷


বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে জানিয়েছেন, গত ১৭ মার্চ ১৩ বছর বয়সি এক নাবালক তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে একাকিত্বের সুযোগে সাড়ে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছে৷ ওই শিশুকন্যাটি ঘটনার পরের দিন বিষয়টি তার বাবা-মাকে জানিয়েছিল৷ তিনি বলেন, ১৮ মার্চ শিশুকন্যার পরিবারের সদস্য বিলোনিয়া মহিলা থানায় প্রতিবেশী নাবালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন৷

মহিলা পুলিশ থানা অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে নাবালকের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬ এবং দ্য প্রটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট বা পোকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করেছে৷অভিযোগ এবং মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে আজ জুভেইনাল আদালতে সোপর্দ করেছিল৷ কিন্তু আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top