News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে ইসলামিক শাসন প্রতিষ্ঠার হুঁশিয়ারি দিল তালিবান
Image

আফগানিস্তানে ইসলামিক শাসন প্রতিষ্ঠার হুঁশিয়ারি দিল তালিবান

কাবুল, ২০ মার্চ (হি.স.): আফগানিস্তানে শান্তি ফেরাতে মস্কোয় কাবুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে তালিবানের। এখনও ন্যাটো বাহিনী আছে আফগানিস্তানে। এরই মধ্যে সেখানে ইসলামিক শাসন প্রতিষ্ঠার  হুঁশিয়ারি দিল তালিবান ।

আমেরিকা ও কাবুলের গণতান্ত্রিক সরকারের সঙ্গে আলোচনার ‘নাটক’ করলেও শরীয়ত আইন প্রতিষ্ঠা করাই যে তাদের উদ্দেশ্য তা ফের স্পষ্ট করে দিল তালিবান জঙ্গিগোষ্ঠী । শুক্রবার তালিবান নেতা সুহেল শাহিন সাফ বলে, “মে মাসের ১ তারিখের পর ন্যাটো বাহিনীকে আফগানিস্তান ছাড়তে হবে। দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হবেই।”

 উল্লেখ্য, ২০২০ সালে ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় শান্তিচুক্তি স্বাক্ষর করে আমেরিকা ও তালিবান  । সেই চুক্তি মত মে মাসের ১ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটো ও মার্কিন বাহিনী প্রত্যাহার করা হবে।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী চলে গেলে কাবুলে আশরাফ ঘানির সরকারের পতন সময়ের অপেক্ষা মাত্র। আর ফের ক্ষমতা হাতে পেলে নয়ের দশকের তালিবানি অরাজকতা ফিরবে সে দেশে। শরীয়ত আইন চালু করার নামে ফের মহিলাদের অধিকার কেড়ে নেওয়া হবে। বামিয়ান বুদ্ধের মত আরও ভাস্কর্য ধংসের মুখে পড়বে।ইসলামের নামে প্রকাশ্যে মাথা কাটা হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top