News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল রমেশ বৈস
Image

রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল রমেশ বৈস

আগরতলা, ১৯ মার্চ (হি. স.) : করোনা মোকাবিলা এবং ত্রিপুরা-র মানুষের প্রত্যাশা পূরণে কার্যকরী ভূমিকা-য় ত্রিপুরা সরকার রাজ্যপালের বাহবা কুড়িয়েছে৷ অবশ্য, করোনা মহামারী মোকাবিলায় অসাধারণ ভূমিকা এবং নয়া শিক্ষা নীতি প্রনয়ণের জন্য কেন্দ্র-রাজ্য উভয় সরকারের ভূয়সী প্রশংসা করলেন ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস৷ শুধু তাই নয়, করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকার-র আলাদাভাবে পিঠ চাপডেছেন তিনি৷


আজ ত্রিপুরা বিধানসভায় ইংরেজি বছরের প্রথম অধিবেশনে প্রথা মেনে ভাষণ দিয়েছেন তিনি৷ ওই ভাষণে কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকারের বিভিন্ন কাজকর্মের জন্য ধন্যবাদ জ্ঞাপনের সাথে বাহবা দিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল৷ তাতে, বাদ যায়নি দীর্ঘ ২৩ বছর পুরনো ব্রু শরণার্থী সমস্যা সমাধানে কেন্দ্রীয় ও ত্রিপুরা সরকার-র আন্তরিক প্রচেষ্টা৷ তিনি দাবি করেন, ত্রিপুরা ক্রমশ উন্নতির দিকে এগিয়ে চলেছে৷ নানা প্রতিকুলতা কাটিয়ে উঠছে৷
আজ তিনি বলেন, জাতীয় শিক্ষা নীতি ২০২০ প্রনয়ণ করা হয়েছে৷ আমূল পরিবর্তনের লক্ষ্যে ভারতের নতুন শিক্ষা পদ্ধতির নকশা তৈরির উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২০ সালের ২৯ জুলাই ওই শিক্ষানীতির অনুমোদন দিয়েছে৷ তাঁর মতে, দেশের শিক্ষার উন্নয়নে পথ প্রদর্শন করার ক্ষেত্রে নয়া শিক্ষা নীতি একটি সুসংহত কাঠামো হিসেবে পরিচিতি পেয়েছে৷ তাই, তিনি হৃদয়ের অন্তস্থল থেকে ভারত সরকার-কে ধন্যবাদ জানিয়েছেন৷


তিনি বলেন, গত এক বছরে আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ পরিবর্তন এসেছে৷ করোনা-র প্রকোপ সকলকে ভীষণভাবে প্রভাবিত করেছে৷ ওই রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন৷ ওই কঠিন সময়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিঃসন্দেহে প্রসংসনীয়, তা অস্বীকার করার উপায় নেই৷ তিনি বলেন, সময় লকডাউন সহ গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ভারত-কে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভাল অবস্থায় থাকতে সহায়তা করেছে৷ তিনি করোনা পরিস্থিতি মোকাবিলায় সামনের সারির কর্মী এবং অন্যান্য সহযোগী ব্যক্তিদের নিষ্ঠা সহকারে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷
রাজ্যপাল দাবি করেন, করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকার যথেষ্ট প্রসংশনীয় কাজ করেছে৷ ফলে, গত ৮ মার্চ পর্যন্ত ত্রিপুরায় করোনা আক্রান্তের গড় হিসাব ০.০৮ শতাংশ৷ শুধু তাই নয়, ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে অস্বাভাবিক মৃত্যুর হার হ্রাস পেয়েছে৷ তিনি বলেন, কোভিড-র নতুন ব্রিটেন প্রজাতি চিহ্ণিত করার জন্য একটি মেশিন ক্রয়ে ত্রিপুরা সরকার প্রয়াস নিয়েছে৷


এদিন তিনি তিনটি কৃষি বিল-এ রাষ্ট্রপতির সম্মতি-র জন্য সন্তষ্টি প্রকাশ করেছেন৷ তাঁর মতে, পরিকাঠামো উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্য সরবরাহে বেসরকারী বিনিয়োগ-কে আরও উতাহিত করার মধ্য দিয়ে তিনটি বিলে সংস্কার কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার আরও ত্বরান্বিত করবে৷
রাজ্যপাল-র কথায়, ত্রিপুরা সরকার সর্বক্ষেত্রে প্রশংসার কাজ করেছে৷ কৃষক কল্যাণ, উদ্যান চর্চা ও বাগিচা ফসল উতাদন বৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভর করে তোলা, বিশ্বের সবচেয়ে বৃহত স্বাস্থ্য সেবা প্রকল্প আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সফল বাস্তবায়ন, মডেল স্টেট-র স্বপ্ণ পূরণে শিক্ষার গুনগত মান বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি, শিল্প ও বানিজ্যের বিভিন্ন সুযোগ সম্প্রসারণ-র মাধ্যমে ত্রিপুরা এগিয়ে চলেছে৷


রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গ তুলে তিনি যোগ করেন, বেড়েছে সাজার হার, কমেছে অপরাধ৷ তিনি বলেন, দুর্বল অংশের মানুষের আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে৷ বেড়েছে মাথা পিছু আয়৷ ফলে, রাজ্যের নির্দিষ্ট চাহিদার উপর ভিত্তি করে স্থায়ী উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে ত্রিপুরা সরকার৷ তাঁর কথায়, দীর্ঘ ২৩ বছরের ব্রু শরণার্থী সমস্যা-র স্থায়ী সমাধান হয়েছে৷ ৩৭১৩৭ ব্রু শরণার্থী-কে ত্রিপুরায় পুনর্বাসন দেওয়া হবে৷ এই সমস্যা সমাধানে তিনি কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার-কে কুর্নিশ জানিয়েছেন৷

এদিন তিনি দৃঢ়তার সাথে বলেন, ত্রিপুরা সরকার-র কাছে রাজ্যের সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং তা যুক্তি সংগতও৷ তবে আমি নিশ্চিত, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-র সক্রিয় নেতৃত্বে ত্রিপুরা সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে৷ সাথে তিনি যোগ করেন, ওই উদ্যোগ ত্রিপুরা-কে একটি স্বপ্ণের মডেল রাজ্যে রুপান্তরিত করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top