News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি ভোট : ঋষ্যমুখ ও টাকারজলায় রাজনৈতিক সংঘর্ষ, আগুনে পুড়ল বাইকআহত বহু, থানায় মামলা
Image

এডিসি ভোট : ঋষ্যমুখ ও টাকারজলায় রাজনৈতিক সংঘর্ষ, আগুনে পুড়ল বাইকআহত বহু, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই পাহাড়ি এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘাত ততই তীব্র হতে শুরু করেছে৷সবকটি দলই দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করেছে৷ভোট প্রচারকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে ব্যাপক হিংসাত্মক ঘটনার খবর আসতে শুরু করেছে৷ ঋষ্যমুখ বিধানসভার মনিরামবাড়ি এডিসি ভিলেজে ঘটে সংঘর্ষ৷ তাছাড়া টাকারজলাতেও হয় দুই দলের সংঘর্ষ৷


শুক্রবার বেলা ১১ টা নাগাদ টাকারজায় আইপিএফটির দলীয় অফিসে হামলা চালিয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ত্রিপরা মথা দলের কর্মী সমর্থকরা৷ হামলায় আইপিএফটির দুই নেতা গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতদের প্রথমে টাকার জলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক হওয়ায় টাকার জলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ তার নাম ইন্দ্রজিৎ কলই৷ আহত অপর একজন টাকার জলা হাসপাতালে চিকিৎসাধীন৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার বিবরণে জানা যায় টাকারজলায় শুক্রবার তীপরা মথা দলের এক নির্বাচনী সভার আয়োজন করা হয়৷ সভার আগে এক মিছিল সংঘটিত করা হয়৷মিছিলটি যখন আইপিএফটি দলের অফিসের সামনে দিয়ে আসছিল তখনই অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ত্রিপুরা জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদএলাকায় উত্তেজনাকর পরিস্থিতি যে বৃদ্ধি পেয়ে চলেছে এই ঘটনার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়ে উঠেছে৷


এদিকে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও আইপিএফটি ও নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এডিসি’র পূর্ব মুহুরীপুর-ভুরাতলি কেন্দ্রে উধর্বমুখী রাজনৈতিক উত্তাপ৷ সংঘর্ষে আহত হয়েছেন উভয় দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক৷ ভেঙে ফেলা হয়েছে বেশ কয়েকটি বাইক৷ শুক্রবার পূর্ব মুহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার মনিরামবাড়ি এডিসি ভিলেজে ঘটে এই সংঘর্ষ৷ জানা যায়, এই কেন্দ্রের নির্দল প্রার্থী ঐ দিন ডোর টু ডোর প্রচারে যান৷ সঙ্গে ছিল এলাকার বিজেপি কর্মীরা৷


আইপিএফটির অভিযোগ প্রচারের সময় জোটধর্ম দূরে রেখে বিজেপি কর্মীরা ভোটারদের মধ্যে নির্দল প্রার্থীর অটো সিম্বলে ভোট দেওয়ার প্রচার করছে৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে বেধে যায় সংঘর্ষ৷ সংঘর্ষে আহত হন উভয় শিবিরের বেশ কয়েকজন কর্মী ও সমর্থক৷ ভেঙে ফেলা হয় বিজেপি কর্মীদের পাঁচটি বাইক৷ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে এডিসির নির্বাচনী এলাকাগুলি৷ ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top