News Flash

  • Home
  • Uncategorized
  • হটাত বৃদ্ধি, রাজ্যে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১০ জন
Image

হটাত বৃদ্ধি, রাজ্যে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১০ জন

আগরতলা, ১৯ মার্চ (হি. স.)৷৷ করোনার দ্বিতীয় ডেউ ত্রিপুরাতেও আছড়ে পড়ার আশংকা দেখা দিয়েছে৷ গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ১০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ যা গত বেশ কয়েক মাসের মধ্যে সর্বাধিক বলে সরকারি তথ্যে প্রমাণ মিলেছে৷ ইতিমধ্যে সারা দেশেই করোনা-র দ্বিতীয় ডেউ তাণ্ডব শুরু করেছে৷ স্বাভাবিকভাবে, ত্রিপুরায় করোনা নিয়ে এই রিপোর্ট যথেষ্ঠ চিন্তাজনক, তা অস্বীকার করার কোন সুযোগ নেই৷


ত্রিপুরায় স্বাস্থ্য দফতর-র মিডিয়া বুলেটিন অনুসারে গত ২৪ ঘন্টায় মোট ৭৬৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ১০১ টি এবং রেপিড এন্টিজেন পরীক্ষা করা হয়েছে ৬৬৩ জনর৷ তাদের মধ্যে আরটি-পিসিআর এর মাধ্যমে ৬ জনের এবং র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৪ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাদের, গৃহে একান্তাবাস-এ থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ এদিকে, আজ এক জন করোনা সংক্রমিত সুস্থ হয়েছেন৷


প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৩৪৫৪ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাদের মধ্যে ৩৩০২০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা ২০৷ নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যাননি৷ তবে, ত্রিপুরায় মোট ৩৮৮ জনের করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top