News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টায় করোনা-আক্রান্ত ৩৯,৭২৬ জন, ভারতে মৃত্যু বেড়ে ১,৫৯,৩৭০
Image

২৪ ঘন্টায় করোনা-আক্রান্ত ৩৯,৭২৬ জন, ভারতে মৃত্যু বেড়ে ১,৫৯,৩৭০

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): করোনার দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে ভারতে। বাড়তে বাড়তে ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ৩৯,৭২৬-এ পৌঁছে গিয়েছে। ২৪ ঘন্টায় সমগ্র দেশে মৃত্যুর সংখ্যা ১৫৪। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বাড়তে বাড়তে ২.৭১-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। বৃহস্পতিবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৭২৬ জন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ১৫৫ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ২০,৬৫৪ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,১০,৮৩,৬৭৯ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৯,৭২৬ জন। ফলে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লক্ষ ১৪ হাজার ৩৩১-এ পৌঁছে গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৫৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৯,৩৭০ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৭১ হাজার ২৮২ জন (২.৩৬ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ১৮,৯১৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৩ কোটি ৯৩ লক্ষ ৩৯ হাজার ৮১৭ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ২২,০২,৮৬১ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top