News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতায় যুবক এবং কদমতলায় যুবতীব ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

আগরতায় যুবক এবং কদমতলায় যুবতীব ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি/ আগরতলা, ১৮ মার্চ৷৷ রাজ্যের পৃথক স্থানে দুজনের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ আগরতলায় আড়ালিয়া এক যুবকের এবং কদমতলায় এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷


সংবাদে প্রকাশ, ফাঁসি লেগে আত্মঘাতী ২১ বছর বয়সী এক যুবতী৷মৃতার নাম লক্ষ্মীমণি উরাং৷ ঘটনা কদমতলা থানাধীন রানীবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার জয় সিং গোল পাড়ায়৷কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ৷

ঘটনার বিবরণে জানা যায় উত্তর জেলার কদমতলা থানাধীন রানী বাড়ি গ্রাম পঞ্চায়েতের জয় সিং গোল পাড়ার বাসিন্দা লক্ষ্মীমণি উরাংকে গতকাল সকাল থেকে তার পরিবারের লোকজন কোথাও খুঁজে পাচ্ছিল না৷ দুপুরে লক্ষ্মী মনির বৌদি খেতে গরু চরাতে গিয়ে টিলার উপরে তাকিয়ে দেখতে পান লক্ষ্মীমণির মৃতদেহ টিলার উপর একটি বাঁশ ঝাড়ে ঝুলে রয়েছে৷ তখনই তড়িঘড়ি করে বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানান৷ ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান৷ মৃতার বড় ভাই জানান গতকাল সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিল লক্ষ্মীমণি উরাং (২১) পিতা মতিলাল উরাং৷ গতকাল বিকাল বেলা থেকেই চতুর্দিকে খুঁজাখুঁজি চলছিল৷আজ সকালেও আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও পাননি লক্ষ্মীমণি উরাংকে৷ আজ দুপুরে উনার স্ত্রী গরু চড়াতে গিয়ে দেখতে পান জঙ্গলের মধ্যে ঝুলন্ত অবস্থায় ননদের মৃতদেহ৷ তবে পারিবারিক কোনো ঝামেলা ছিল না বলে জানিয়েছেন মৃতার বড় ভাই৷ পরে খবর দেওয়া হয় কদমতলা থানায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে কদমতলা থানার এসআই বুদ্ধিমান দেববর্মা সহ বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দেন৷
এদিকে গোটা বিষয়টি নিয়ে কদমতলা থানার এসআই বুদ্ধিমান দেববর্মা জানান,আজ দুপুরে থানায় খবর আসে যে রানীবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ঝুলন্ত মৃতদেহ পাওয়া গিয়েছে৷ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছেন কদমতলা হাসপাতালের মর্গে৷ তবে এটি হত্যা না আত্মহত্যা তদন্ত করে দেখছে পুলিশ৷ পুলিশ সূত্রে আরো জানা যায়, আগামীকাল মাধ্যমিকের পর লক্ষী মনির তার পরিবারের হাতে তুলে দেবে কদমতলা থানার পুলিশ৷
তবে ২১ বছর বয়সী তরতাজা যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়াতে গোটা রানি বাড়ি এলাকায় সুখের ছায়া নেমে এসেছে৷


রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পূর্ব আড়ালিয়ার জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত ব্যক্তির নাম কমল সাহা৷সাতসকালেই রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পূর্ব আড়ালিয়ার জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত ব্যক্তির নাম কমল সাহা৷ বয়স আনুমানিক ৫১ বছর৷ পারিবারিক সূত্রে জানা গেছে ওই ব্যক্তি রাবার বাগানে কাজ করতো৷ এলাকায় তিনি সহজ সরল মানুষ হিসেবে পরিচিত ছিলেন৷সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কেন রাবার বাগানের ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো ঐ ব্যক্তি তা নিয়ে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে৷জানা যায় বৃহস্পতিবার সকালে রাবার বাগানে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন তার পরিবারকে খবর দেন৷


খবর পেয়ে তার স্ত্রী এবং আত্মীয়-স্বজনরা সেখানে ছুটে যান৷ খবর পাঠানো হয় পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ আত্মহত্যার সঠিক কারণ সম্পর্কে পরিবারের লোক জন কিছুই বলতে পারছেন না৷পূর্ব আড়ালিয়া রাবার বাগানে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top