News Flash

  • Home
  • Uncategorized
  • দুই মন্ডল সভাপতিসহ ১১ জন নেতৃত্বকে দল থেকে বরখাস্ত করল বিজেপি
Image

দুই মন্ডল সভাপতিসহ ১১ জন নেতৃত্বকে দল থেকে বরখাস্ত করল বিজেপি

আগরতলা, ১৮ মার্চ (হি.স.)৷৷ দল বিরোধী কার্যকলাপের দায়ে বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটি ১১ জন বিভিন্ন পদাধিকারী ও কার্যকর্তাকে ছয় বছরের জন্য বরখাস্ত করেছে৷ আজ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দলের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী এই খবর দিয়েছেন৷ তাঁর কথায়, দলীয় অনুশাসনের উর্ধে কেউ নন৷ কারণ বিজেপিতে কোনও ব্যক্তি মুখ্য নয়৷


এদিন তিনি বলেন, সম্প্রতি একাংশ পদাধিকারী ও কার্যকর্তা দলীয় অনুশাসনের বাইরে গিয়ে দলের ভাবমূর্তি কলুষিত করার পাশাপাশি দলকে হেয় প্রতিপন্ন করার নোংরা কাজে লিপ্ত হয়েছেন৷ তাই তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, দল-বিরোধী কাজের দায়ে ১১ জন বিভিন্ন পদাধিকারী ও কার্যকর্তাকে ছয় বছরের জন্য বরখাস্ত করা হয়েছে৷

তিনি জানান, অম্পিনগরের জনজাতি মোর্চার সদস্য মঙ্গলসিং কলই, রাইমাভ্যালি মণ্ডল সভাপতি ভূমিকানন্দ রিয়াং, ধলাই জেলা সহ-সভাপতি বিকাশ চাকমা, পেচারথল মণ্ডল সাধারণ সম্পাদক ডি কে কুমার রিয়াং, ছামনু মণ্ডল সদস্য রতনজয় ত্রিপুরা, এসসি মোর্চার সদস্য দুলাল দাস, এসসি মোর্চার ধলাই জেলা সভাপতি সুকমল বিশ্বাস, করমছড়া মণ্ডল সদস্য তপন রায়, করমছড়া মণ্ডল সভাপতি জোসেফ লাল ফামকিমা, কৃষ্ণপুর মণ্ডলের মহিলা মোর্চা সাধারণ সম্পাদিকা সুকুমতি দেববর্মা এবং আমবাসা মণ্ডলের শক্তিকেন্দ্র প্রভারি ব্রজেন্দ্র দেববর্মাকে বহিষৃকত করা হয়েছে৷


সুব্রতবাবু বলেন, তাঁরা বিজেপি-র বিরুদ্ধে অপপ্রচার করছেন৷ শুধু তা-ই নয়, দলীয় আদেশ লঙ্ঘন করে নির্দল প্রার্থী হচ্ছেন, প্রার্থীর পক্ষে প্রচার করছেন৷ তাই, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, বিজেপি-তে ব্যক্তি মুখ্য নয়, দলই প্রধান৷ সাথে তিনি দাবি করেন, এডিসি নির্বাচনের প্রাক-মুহূর্তে এই কঠোর সিদ্ধান্ত দলের অভ্যন্তরীণ ড্যামেজ কন্েন্টালে সহায়ক হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top