News Flash

  • Home
  • Uncategorized
  • এ এন এম পদে নিয়োগের দাবীতে স্বাস্থ্য দপ্তরে ধরনা বেকার যুবক যুবতীদের
Image

এ এন এম পদে নিয়োগের দাবীতে স্বাস্থ্য দপ্তরে ধরনা বেকার যুবক যুবতীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ এ এন এম এবং এম পি ডব্লিউ প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের অবিলম্বে নিয়োগের দাবিতে বুধবার গোর্খা বস্তিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়৷বিগত চার বছর ধরে এ এন এম এবং এমপিডব্লিউ পদে নিয়োগ বন্ধ৷


২০১৭সালের প্রথমদিকে বামফ্রন্ট সরকারের আমলে শেষবারের মতো এএনএম এবং এম পি ডব্লিউ নিয়োগ করা হয়েছিল৷ ২০১৭ সালের শেষের দিকে ৭৯১ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত সেই পদে নিয়োগ করা হয়নি৷ বামফ্রন্ট সরকারের শেষ দিকের সময় থেকে শুরু করে বর্তমান সরকারের বিগত চার বছরের মধ্যে এএনএম এবং এম পি ডব্লিউ পদে কাউকে নিয়োগ করা হয়নি৷

অথচ রাজ্যে এ এন এম. এবং এম পি ডব্লিউদের জন্য শূন্য পদ রয়েছে৷ রাজ্যে প্রশিক্ষণপ্রাপ্ত বেকারের সংখ্যা বড়জোর ৮০০৷ দীর্ঘ চার বছর ধরে নিয়োগ বন্ধ করে রাখায় প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা বিপাকে পড়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বারবার দেখা করার সময় চেয়ে চিঠি পাঠানোর সময় দেওয়া হচ্ছে না৷ স্বাস্থ্য দপ্তরের কাছে বহুবার এ বিষয়ে দাবি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে৷


কিন্তু শূন্যপদে এখনো পর্যন্ত নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷ তাতে শব্দ হয়েই প্রশিক্ষণপ্রাপ্ত এএনএম এবং এম পি ডব্লিউ বেকাররা বুধবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ এবং ধর্না সংগঠিত করে৷ আন্দোলনকারীরা দাবি করেছে শূন্যপদ থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ করা হচ্ছে না৷
রাজ্য সরকার আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে এবং অন্যান্য স্থানেও নতুন নতুন স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে৷ অথচ কর্মী নিয়োগ করা হচ্ছে না৷শুধুমাত্র স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করলেই স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করা যায় না বলে তারা অভিমত ব্যক্ত করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top