News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় বাংলাদেশ হাইকমিশন অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
Image

আগরতলায় বাংলাদেশ হাইকমিশন অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আগরতলা, ১৭ মার্চ (হি.স.) ৷৷ বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ জন্মাতো না৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ-কথা বলে ভারত ও ত্রিপুরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন৷


তিনি বলেন, আজ আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন যথাযথ মর্যাদা ও আড়ম্বরের সাথে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন করেছে৷ এদিন সকাল সাড়ে ৮টায় দূতালয় প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে৷ সকাল ৮টা ৩৫ মিনিটে এই দিবস উপলক্ষ্যে প্রদত্ত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়৷


এর পর সকাল ৯টায় শুরু হয় ১০০ শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷ সকাল ১০টায় অফিস প্রাঙ্গণে সহকারী হাইকমিশনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়৷ এরপর সকাল ১০টায় জাতির পিতার স্মৃতিতে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং তার পর জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মধারার উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে৷


এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কাটা হয়েছে৷ এরপর এই দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহম্মদ জাকির হোসেন ভুইয়াঁ৷ এই দিবসের তাৎপর্য এবং বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবন ও আদর্শে উপর আলোচনা করেন ত্রিপুরার বিশিষ্ট লেখক-গবেষক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধেও মৈত্রী সম্মাননা সম্মানে ভূষিত্ব স্বপন ভট্টাচার্য৷

সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্ত্বা৷ তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না৷ তিনি বঙ্গবন্ধুর জন্মদিনে ও জাতীয় শিশু দিবসে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ায় ভারত সরকার তথা ত্রিপুরা সরকার, ত্রিপুরাবাসী এবং সকল ভারতবাসীকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান৷
এর পর ত্রিপুরার শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top