News Flash

  • Home
  • Uncategorized
  • বদলি হল মুম্বইয়ের পুলিশ কমিশনার, দায়িত্বে হেমন্ত নাগরালে
Image

বদলি হল মুম্বইয়ের পুলিশ কমিশনার, দায়িত্বে হেমন্ত নাগরালে

মুম্বই, ১৭ মার্চ (হি. স.)  :  শিল্পপতি মুকেশ অম্বানী-র বাড়ির সামনে বিস্ফোরক উদ্ধারকাণ্ডে পুলিশকর্মী সচিন ভাজ়ের গ্রেফতারের পরই তড়িঘড়ি বদলি করা হল মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিংকে। নতুন কমিশনার পদে দায়িত্ব নিচ্ছেন হেমন্ত নাগরালে। বুধবার টুইটে এমনটাই জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

অনিল দেশমুখ জানান, পরমবীর সিংকে সরিয়ে পুলিশ কমিশনার পদে বসানো হচ্ছে হেমন্ত নাগরালেকে। এবার থেকে মহারাষ্ট্রের হোম গার্ড দফতরের দায়িত্ব সামলাবেন পরমবীর সিং। মহারাষ্ট্র পুলিশের ডিরেক্টর জেনারেল হেমন্ত নাগরালে দায়িত্ব সামলাবেন পুলিশ কমিশনারের। এছাড়াও রাজনীশ শেঠ এডিজিপির দায়িত্ব সামলাবেন। সঞ্চয় পাণ্ডে রাজ্যের নিরাপত্তার দায়িত্ব সামলাবেন।

সূত্র মারফত জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি মুকেশ অম্বানীর বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার কাণ্ডের তদন্তে পুলিশ অফিসার সচিন ভাজ়ের নাম জড়াতেই আধিকারিকদের দায়িত্বভারে পরিবর্তন আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগও এনেছেন এনআইএ।

ইতিমধ্যেই অভিযোগ আনা হয়েছে যে, সচিন ভাজ়ে শিবসেনার সদস্য হওয়ায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাঁকে আড়াল করার চেষ্টা করছেন। অন্যদিকে, ঠাকরে সরকারের তরফেও অভিযোগ করা হয়েছে যে, সম্প্রতি এক বিখ্যাত সাংবাদিককে গ্রেফতার করেছিলেন সচিন। তারপর থেকেই   হিটলিস্টে ছিলেন সচিন। প্রসঙ্গত,  এর আগে, শিনা বোরা মামলার সময় রাকেশ মারিয়াকে মুম্বাইয়ের পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে হোম গার্ড বিভাগে স্থানান্তর করা হয়েছিল। তাঁর জায়গায় প্রতিস্থাপন করা হেমন্ত নাগরালেকে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top