News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে কংগ্রেস নেতাকে গুলি করে খুন
Image

মধ্যপ্রদেশে কংগ্রেস নেতাকে গুলি করে খুন

ছত্তরপুর, ১৭ মার্চ (হি. স.)  :  মধ্যপ্রদেশের ছত্তরপুরের ভিড় রাস্তায় স্থানীয় কংগ্রেস নেতাকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য । বুধবার দুপুরে   ইন্দ্র প্রতাপ পরমার (৪৫)-র উপর কয়েকজন আততায়ী এই হামলা চালায়। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ  দেখে ছয়জন আততায়ীকে চিহ্নিত করা হয়েছে । দুস্কৃতীদের খোঁজ দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও করেছে পুলিশ।

জানা গিয়েছে, ছত্তরপুরের গুভারা ব্লকের সভাপতি প্রতাপ সিং পরমার এদিন দুপুরে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় আচমকাই তাঁর উপর চড়াও হয় ছয়জন দুষ্কৃতী। বাইকে চেপে এসে তাঁরা প্রতাপকে ঘিরে ধরেন ও গুলি চালান। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই কংগ্রেস নেতা। গুলির আওয়াজে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আততায়ীরা পালিয়ে যাওয়ার পরই ঘটনাস্থানে উপস্থিত লোকজন ওই কংগ্রেসকর্মীকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রতাপের মৃত্যুর পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। তাঁর পরিবারের লোকজনেরা হাসপাতালে ভাঙচুর চালান। ময়নাতদন্তের পর কড়া পুলিশি নিরাপত্তায় প্রতাপের মৃতদেহ পাঠিয়া গ্রামে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, পুরনো কোনও শত্রুতার জেরেই ওই কংগ্রেসকর্মীকে খুন করা হয়েছে । সম্পূর্ণ ঘটনার তদন্তের জন্য ১৫ সদস্যের একটি পুলিশ দল গঠন করা হয়েছে ও অভিযুক্তদের খোঁজ দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top