News Flash

  • Home
  • Uncategorized
  • টেকরই চৌমুহনীতে ভুয়া ডাক্তারের চেম্বার বন্ধ করে দিল স্বাস্থ্য দপ্তর
Image

টেকরই চৌমুহনীতে ভুয়া ডাক্তারের চেম্বার বন্ধ করে দিল স্বাস্থ্য দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ প্রতাপগড় এর টেকরই চৌমুহনীতে ভুয়া ডাক্তারের চেম্বার বন্ধ করে দিল স্বাস্থ্য দপ্তর৷ তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ এলাকা সহ রাজ্যের বিভিন্ন স্থানে বেআইনিভাবে ফার্মেসি খোলে ওষুধ বিক্রি এবং ডাক্তার সেজে চিকিৎসা করার ঘটনা অব্যাহত রয়েছে৷ একাংশের অতি মুনাফালোভী লোকজন এই চক্রে জড়িত৷


ভুয়া ডাক্তার সেজে গর্ভপাত করানো সহ নানা অপকর্মে জড়িয়ে পড়তে শুরু করেছে তারা৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ প্রতাপগড় এর টেকরই চৌমুহনীতে বেআইনিভাবে ব্যবসা চালিয়ে যাওয়া তাকে ফার্মেসি বন্ধ করে দিয়েছেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক৷ সংবাদ সূত্রে জানা যায়, গোবর্ধন আচার্জী নামে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ফার্মেসি ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন৷ তিনি এলাকায় স্বপন ডাক্তার হিসেবে পরিচিত৷ তিনি ফার্মেসির পেছনেই দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন৷ অভিযোগ তিনি সেখানে অঘোষিত ভাবে গর্ভপাত করানোর কাজ করে থাকেন৷


সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ দেবাশীষ দাস সোমবার রাতে তার চেম্বারে হানা দেন৷ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ওই ব্যক্তির কাছ থেকে ফার্মেসি চালানোর প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান৷ কিন্তু তিনি বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি৷ সে কারণেই তার ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়৷এ বিষয়ে জানতে চাওয়া হলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশীষ দাস জানান, গোবর্ধন আচার্জী ওরফে স্বপন ডাক্তার কে মঙ্গলবার বেলা একটার মধ্যে অফিসে এসে দেখা করার জন্য বলা হয়েছিল৷


কিন্তু তিনি এসে দেখা করেননি৷ পরবর্তী সময়ে বিষয়টি পশ্চিম জেলার জেলা শাসকের নজরে আনা হয়৷ অবৈধভাবে ব্যবসা করার দায়ে তার বিরুদ্ধে ক্লিনিক্যাল অ্যাক্ট এ মামলা দায়ের করা হবে বলে জানান পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক৷ অপর এক প্রশ্ণের উত্তরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, তার চেম্বারে খুঁটিনাটি খতিয়ে দেখা হয়েছে৷গর্ভপাত করানোর মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি সেখানে নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক৷

তিনি আরো জানান রাজ্যসরকার রাজ্যের প্রতিটি এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে৷ সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনে পয়সায় চিকিৎসার সুযোগ রয়েছে৷ এ ধরনের ভুয়া ডাক্তারদের কাছে না গিয়ে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এসে স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top