News Flash

  • Home
  • Uncategorized
  • আঠারভোলায় মোটর স্ট্যান্ড চালু না হওয়ায় ক্ষুব্ধ জনগণ
Image

আঠারভোলায় মোটর স্ট্যান্ড চালু না হওয়ায় ক্ষুব্ধ জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ গোমতী জেলার উদয়পুর মহকুমার আঠোরভোলায় মোটর স্ট্যান্ড নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরও সেটি চালু না করায় এলাকার জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ উদয়পুর মহকুমার আঠোরভোলা এলাকার জনগণের দাবি অতিসত্বর মোটর স্ট্যান্ড সহ সরকারি টিআরটিসি বাস চালু করতে হবে৷


দীর্ঘ সাত বছর ধরে টিলাভূমি সমতল করে আঠোরভোলাতে মোটর স্ট্যান্ড নির্মাণের কাজ শেষ হয়েছে৷কোন এক অজ্ঞাত কারণে স্ট্যান্ড চালু করা হচ্ছে না৷ মোটর স্ট্যান্ড টি চালু না হবার ফলে রাস্তার দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে বিভিন্ন যানবাহন ও অটো গুলি৷ একটা সময় সরকারি টিআরটিসি বাস এই এলাকায় চলাচল করত৷তখন এলাকায় জনগনের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা ছিল৷ এলাকাটি কৃষি প্রধান৷

বিআরটিসি সহ অন্যান্য যানবাহন চলাচল করায় কৃষি জাত ফসল নিয়ে উদয়পুর শহরে বিক্রি করতে সুবিধা হত৷ ভাড়াও কম লাগত৷দীর্ঘ কয়েক বছরে ধরে সরকারি টি আর টি সি বাস সহ বড় গাড়ি চলাচল নেই৷ এলাকার জনগণকে যাতায়াতের জন্য ছোট গাড়ি ও অটোর ওপর বর্তমানে নির্ভর করে থাকতে হয়৷ তাতে কৃষি সামগ্রী নিয়ে উদয়পুর আসতে হলে ভাড়া বেশি দিতে হয়৷ ফলে লাভ অনেক কম হয় কৃষকদের৷ছোট অটো করে ছয় জন যাএী নিয়ে আসা যাওয়া হয়৷ফলে উদয়পুর আসতে মাথা পিছু এিশ টাকা করে ভাড়াা দিতে হয়৷


এদিকে মোটর স্ট্যান্ড নির্মাণ করেও পরিত্যক্তত অবস্থায় ফেলে রাখার ফলে রাএির অন্ধকারে সেখানে চলে অসামাজিক কাজ৷ জলের ট্যাঙ্ক নষ্ট হয়ে গেছে৷ দীর্ঘ দিন ধরে মোটর স্ট্যান্ডটি চলাচলের অযোগ্য হয়ে পরে রয়েছে৷ ঘর গুলি দীর্ঘ দিন বন্ধ থাকার ফলে নষ্ট হয়ে যাচ্ছে৷ এলাকাবাসির দাবি জানিছেন মোটর স্ট্যান্ডটি অতিসত্বর চালু করতে এবং এলাকাতে টিআরটিসি বাসও চালু করার জন্য৷ আঠোরভোলায় মোটর স্ট্যান্ড চালু এবং টিআরটিসি বাস চালু করা হলে এলাকার কৃষিজীবী অংশের মানুষ সহ সকল স্তরের মানুষ উপকৃত হবেন তারা অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top