News Flash

  • Home
  • Uncategorized
  • যৌথ বাহিনীর অভিযানে দুই লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার
Image

যৌথ বাহিনীর অভিযানে দুই লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার

আগরতলা, ১৬ মার্চ (হি.স.)৷৷ ত্রিপুরা পুলিশ ও বিএসএফ-এর যৌথ অভিযানে বেআইনি কফ সিরাপ উদ্ধার হয়েছে৷ এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিওপি এলাকায় ৬৪০ বোতল কফ সিরাপ উদ্ধার করেছে যৌথ বাহিনী৷ তবে, বেআইনি কফ সিরাপ মজুতদার পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷


এনসিসি এসডিপিও প্রিয়ামাধুরী মজুমদার জানান, এয়ারপোর্ট থানার ওসির নেতৃত্বে পুলিশ এবং বিএসএফ জওয়ানরা পশ্চিম নারায়ণপুর এলাকার দুটি বাড়িতে সোমবার গভীর রাতে তল্লাশি চালান৷ তাঁদের কাছে গোপন সূত্রে খবর ছিল বেশ কিছু পরিমাণ নেশাজাতীয় সামগ্রী পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় মজুত রয়েছে৷ সেই খবরের ভিত্তিতে দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে কোনও কিছু পাওয়া যায়নি৷ মঙ্গলবার ভোরে দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখে পুলিশ ও বিএসএফ জওয়ানরা তাদের আটক করার চেষ্টা করেন৷ তখন তারা পালিয়ে যায়৷


তাদেরকে আটক করা না গেলেও এলাকায় তল্লাশি চালিয়ে চারটি কার্টুন থেকে ৬৪০ বোতল এসকাপ কফ সিরাপ উদ্ধার করা সম্ভব হয়েছে, জানান তিনি৷ যার বাজারমূল্য ২ লক্ষ টাকা, বলেন এসডিপিও প্রিয়ামাধুরী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top