News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে ঊর্ধ্বমুখী সংক্রমণ, বাড়ছে মৃত্যুর হারও
Image

মহারাষ্ট্রে ঊর্ধ্বমুখী সংক্রমণ, বাড়ছে মৃত্যুর হারও

মুম্বই,  ১৫ মার্চ (হি. স.) :  মহারাষ্ট্রে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। একাধিক জেলায় লকডাউন জারি করলেও কিছুতেই বাগে আসছে না করোনা সংক্রমণ । গত ২৪ ঘণ্টায় ঠাকরের রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬২০ জন। চলতি বছরে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেই করোনা সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৫০ জনের। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৮৬১-তে পৌঁছল। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২৩১। সংক্রমণের সন্দেহে আপাতত হোম কোয়ারান্টিনে  রয়েছেন ৫ লাখ ৮৩ হাজার ৭১৩ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে   রয়েছেন ৫ হাজার ৪৯৩ জন। জেলা ভিত্তিক সংক্রমণের খতিয়ানে গত ২৪ ঘণ্টায় বাণিজ্যনগরী মুম্বইয়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬৭৬ জন। নাসিকে আক্রান্ত হয়েছেন ২৭৭৬ জন ও পুণেতে ৩৬০৯ জন। আজ থেকে আগামী এক সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে নাগপুরে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮৬০ জন। ইতিমধ্যেই মাস্ক না পরার জন্য জরিমানাও ধার্য করা হয়েছে

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top